১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

আশকোনা ক্যাম্পে প্রতারিত হজযাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: প্রতারক হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগে প্রতারণার শিকার হজযত্রীরা বিক্ষোভ মিছিল করেছেন। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে শনিবার দুপুরে হজযাত্রীরা নানা স্লোগানে এ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে থেকে মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন, আল বালাদ, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল, ইকো ট্রাভেলস, সানজিদ ট্রাভেলসহ আরো বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেষ হাসিনার ...

ভারতীয় গরুতেই স্বপ্নভঙ্গ খামারিদের

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের পালশা গ্রামের মনিরুল ইসলাম কুরবানির ঈদ সামনে রেখে ৪ মাস আগে ৯৫ হাজার টাকায় একটি গরু কিনে লালল-পালন করেছিলেন। শুক্রবার ওই গরু বিক্রি করেছেন ৯১ হাজার টাকায়। মনিরুল জানান, প্রতিদিন ১৩০ টাকা করে খাওয়ার খরচ হয়েছে একটি গরুর পেছনে। আর সেই হিসাবে তার অন্তত ১৫ হাজার টাকা খরচ হয়েছে। নিজে ও পরিবারের সদস্যরা শ্রম দিয়েছেন। ...

১৬ মেগাপিক্সেল ক্যামেরার সেলফি ফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক: চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নতুন একটি সেলফি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল ভিভো ইয়াই সিক্সটি নাইন। এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি চীন ছাড়াও ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। লাইভ ফটো ফিচার্স সমৃদ্ধ ভিভোর নতুন ফোনটিতে ১৬ মেগাপিক্সেল মুনলাইট সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ২.০। এতে গ্রুপ সেলফি মোড রয়েছে। ফোনটির রিয়ার ...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শমসের আলী প্রামাণিকের (৫৫) মৃত্যু হয়েছে। উপজেলার কদচিলান ইউনিয়নের গুদারা গ্রামে শুক্রবার রাতে এ মারপিটের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ...

যানজটে ঈদমুখী যাত্রীদের নাভিশ্বাস চরমে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন রুটে তীব্র যানজটে ঈদমুখী যাত্রীদের নাভিশ্বাস চরমে পৌছেছে। দীর্ঘ ২৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটে আটকা পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন ধরণের যানবাহন। মির্জাপুর ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, শনিবার সকাল ৯টা থেকে মহাসড়কের চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে । তিনি বলেন, ২৩ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি ঘটেছে যানজটের। এর আগে শুক্রবার ...

বন্যা উপেক্ষা করে চলছে আউশ ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে চলমান বন্যাকে উপেক্ষা করে চলছে আউশ ধান কাটা ও মাড়াই। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। দেশে যখন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই (ছোট যমুনা) নদীতে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে,  ঠিক তখনই রাণীনগর উপজেলার একাডালা ইউনিয়নে চলছে ধান কাটা ও মাড়াই। কৃষি ...

১১ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার পোড়াদাহ জংশনে যাত্রীবাহী ট্রেন সাগরদাড়ী এক্সপ্রেস ইঞ্জিনসহ পাওয়ার বগি নিয়ে লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রাজধানী ও উত্তর-বঙ্গের রেল যোগাযোগ আংশিক চালু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ডাউন লাইনের মাধ্যমে একটি লাইন দিয়ে ট্রেন যোগাযোগ শুরু হয়। তবে যোগাযোগ পুরোপুরি সচল হতে দুপুর হয়ে যাবে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ...

বংশালে হোটেলে ম্যানেজারের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশাল থেকে এক হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন। শনিবার সকাল সাতটার দিকে বংশালের নবাবপুর এলাকার আরাফাত হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, শুক্রবার রাত ১২টার দিকে শার্টার বন্ধ করে আরাফাত হোটেলের ...

মুশফিক, অবহেলার জবাব দেওয়া চাই

দৈনিক দেশজনতা ডেস্ক: রাত পোহালে কাল সকালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের এই টেস্টের আগে মুশফিক, সাকিব, তামিমদের চোখ নিশ্চয় অন্য রকম খুশিতে চকচক করছে? মনের কোণে খেলা করছে রোমাঞ্চের শিহরণ? অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম বারের মতো টেস্ট খেলতে নামছেন, মুশফিক-সাকিবরা রোমাঞ্চ অনুভব করারই কথা। তবে সেই রোমাঞ্চের উল্টো পাশে একটা চাপা কষ্টও নিশ্চয় ...

হার্ভের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস

আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ১৩০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘হার্ভে’। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ঘূর্ণিঝড়টি টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে শনিবার বাংলাদেশ সময় সকালে আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার হঠাৎই রূপ নেওয়া ঘূর্ণিঝড়টি দ্রুতই ক্যাটাগরি ১ হারিকেন থেকে ক্যাটাগরি ৪ এ পরিণত হয়। যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডে আঘাত ...