নিজস্ব প্রতিবেদক: আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ দিন নির্ধারণ করেন। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ জিয়া চ্যারিটেবল ...
box
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর পিছিয়ে যাচ্ছে
স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিলো। নতুন খবর হলো পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে সেই সিরিজ। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকায় একই সময়ে ২০১৯ বিশ্বকাপের বাছাই খেলতে হবে। তাই ক্রিকেট উইন্ডিজ বিসিবির কাছে সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছে, বিসিবিও তাতে রাজি। ক্রিকেট উইন্ডিজের দেওয়া প্রস্তাব চূড়ান্ত হলে ২০১৮ সালের জুলাই মাসে ...
সুন্দরবনে শিল্পকারখানা অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সঙ্গে সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্পকারখানা রয়েছে, এর তালিকা ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। পরিবেশসচিব, শিল্পসচিব, ভূমিসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ...
২১ আগস্ট গ্রেনেড হামলা আ’লীগের পরিকল্পিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তৎকালীন বিএনপি সরকারকে বিভ্রান্ত করতেই ২১ আগস্টের হামলা সুপরিকল্পিত ঘটিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ও আওয়ামী লীগের শুভাকাঙ্খীরা এই ঘটনা ঘটিয়েছে। রিজভী বলেন, ‘২০০৪ সালে আওয়ামী লীগকে মুক্তাঙ্গণে জনসভা করতে বলা হলেও তারা সেখানে না করে নিজেদের রাজনৈতিক কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করে। তারপর সন্ত্রাসী হামলা। তাই আমরা ...
ফাইজলামির একটা সীমা আছে প্রধান বিচারপতির উদ্দেশ্যে আমু
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিতে চান। এসব ফাইজলামির একটা সীমা আছে। এসব ঔদ্ধত্য দেখানোর একটা সীমা আছে।’ তিনি বলেন, ‘রায়ে এ দেশের বিরুদ্ধে যে কথা বলেছেন (প্রধান বিচারপতি) তা প্রত্যাখ্যান করতে হবে, এক্সপাঞ্জ করতে হবে; না হলে এ দেশের মানুষ এগিয়ে ...
ভারত, নেপাল ও বাংলাদেশে বন্যায় মৃত্যু হাজারেরও বেশি
নিজস্ব প্রতিবেদক: ভারত, নেপাল ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই তিন দেশে গত দুই সপ্তাহে বন্যায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় বিগত এক দশকের মধ্যে বন্যায় এত প্রাণহানি ঘটেনি বলে দাবি করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। রেড ক্রসের দাবি অনুযায়ী, এই তিন দেশ মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দুই কোটি ৪০ লাখ। গত ১০ আগস্ট পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা ৮০০। ...
ডিভিডেন্ড পাঠিয়েছে ম্যারিকো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য সময়ে কোম্পানিটি ৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে কোম্পানিটি ...
যানজটে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে এই যানজট শুরু হয়। কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আলী আহমেদ জানান, তিনি সকাল সাতটায় কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছেন। সকাল ১০টায় মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পৌঁছেছেন। আরেক বাসের ...
২৮ শিশুর মৃত্যু : ওষুধ প্রশাসনের সেই দুই কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তা সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব উপস্থিত হয়ে আদালতকে এ তথ্য জানান। আদালতে স্বাস্থ্য সচিবের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে ...
দুপুরে ঢালাই দেয়া ব্রিজ ধসে পড়েছে বিকেলে
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে দুপুরে ঢালাই দেয়া ব্রিজ বিকেলেই ধসে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে ব্রিজটি ধসে পড়লেও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, নিম্নমানের কাজের কারণে ব্রিজ ধসে পড়ার ঘটনা ঘটেছে। মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকার পারুলি খালের ওপর ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর