নিজস্ব প্রতিবেদক: সাভারে বংশী নদীতে ট্রলারে বজ্রপাতের ঘটনায় এ পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে গত মঙ্গলবার ৩ জন এবং গতকাল বুধবার ধলেশ্বরী নদী থেকে আরো ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। শ্রমিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বংশী নদীর কাতলাপুর ঘাট ...
box
কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩ যুবক
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন, সদরের পোকখালীর রমজান আলীর ছেলে মো. ইশরাফ (২৪), একই এলাকার শফি আলমের ছেলে রেজাউল করিম (২৪) ও নাপিতখালীর মনজুর আলমের ছেলে মো. শাহাবুদ্দিন (২৬)। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা ...
১৬৬৩ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ব্যাংকসহ মোট ছয়টি ব্যাংকসহ দুটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬৬৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ...
১ নভেম্বর শুরু জেএসসি-জেডিসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদরাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শেষ হবে ১৮ নভেম্বর।শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি জেএসসি এবং মাদরাসা বোর্ড জেডিসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। জেএসসি-জেডিসির সবগুলো পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।এবার থেকে নিয়মিত পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ...
শ্যামপুর বিএনপি সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে পুলিশী বাধা :বিএনপি মহাসচিবের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: আজ বিকেল ৩টায় বিএনপির বানিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদে এর শ্যামপুর-কদমতলীস্থ বাসভবনে অনুষ্ঠিতব্য বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়ে অনুষ্ঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জ্ঞাপন করেন এবং প্রতিহিংসামূলক আচরন বলে অভিহিত করেন। তিনি বলেন,বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের ব্যাপক সাফল্যে ইর্ষানিত হয়েই সরকার দেশব্যাপি বিএনপির এই ধরনের শান্তিপূর্ন ...
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালন করেন। ফরিদপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চাঁদ দেখা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের দিনি-দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ ...
সুন্দরবনে অপহৃত ৪৩ জেলে
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের পশ্চিমজোনের কচিখালী ও নারিকেলবাড়িয়া এলাকায় জেলেদের ট্রলারে হানা দিয়ে ৪৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা বলে খবর পাওয়া গেছে। দস্যুরা মঙ্গলবার রাত ১১ টা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলে ৪০ ট্রলারে ডাকাতি করে। এসময় দস্যুরা ৩টি ট্রলারসহ ৪৩ জন জেলেকে অপহরণ করে। দস্যুরা ফোন নাম্বার দিয়ে জেলে প্রতি মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করেছেন। এসময় ওইসব ট্রলার ...
শ্যামপুরে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক রাজধানীর শ্যামপুরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসা ছিল এ কর্মসূচির ভেন্যু। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মঙ্গলবার রাত থেকেই ওই বাসার সামনে পাহারা বসায়। বিএনপির ...
সাংবাদিক কিমকে হত্যা করে সমুদ্রে ফেলা হয়
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের সাংবাদিক কিম ওয়ালকে হত্যা করে তার লাশের সঙ্গে ধাতব পদার্থ বেঁধে দেয়া হয়। এরপর ফেলে দেয়া হয় সমুদ্রের পানিতে, যাতে তা আর ভেসে উঠতে না পারে। কিন্তু ঠিকই কিম ওয়ালের লাশ ভেসে উঠল। তার সঙ্গে মাথা নেই। অঙ্গপ্রত্যঙ্গ নেই। সব কেটে ফেলা হয়েছে। ডেনমার্কের পুলিশ ঘোষণা দিয়েছে বুধবার সকালে এ অবস্থায় লাশ উদ্ধার করার পর তাকে সনাক্ত ...
সারাদেশে বন্যার পানি কমলেও বেড়েছে ৩৭ স্থানে
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে,আবার কোথাও কোথাও পানি বাড়ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৩৭টি এবং ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ নদ-নদীর পরিস্থিতি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর