১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

box

অনিয়ম-দুর্নীতির অভিযোগ: টিআইবির

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে জলবায়ু অর্থায়ন তহবিল থেকে পানি উন্নয়ন বোর্ড- পাউবোর অধীনে বাস্তবায়িত প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বুধবার সংস্থাটির একটি গবেষণা প্রতিবেদনের আলোকে টিআইবি এসব তথ্য জানায়। রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির পাউবো প্রকল্প নিয়ে গবেষণা দলের সদস্য গোলাম মহিউদ্দিন। টিআইবির নির্বাহী ...

প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। সরকার নিজেই এই ষড়যন্ত্র করছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদ থেকে সরানোর চেষ্টা করলে এদেশের জনগণ তা ...

হজ ক্যাম্পে প্রতারিত হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এজেন্সির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ নিয়ে হজযাত্রীরা জড়ো হচ্ছেন। তাঁদের কেউ হজ এজেন্সিকে টাকা দিয়েও ভিসা ও টিকিট পাননি। কারও অভিযোগ, এজেন্সি যোগাযোগ করছে না। একজন মোয়াল্লেমও এসেছেন। তাঁদের এমন নানা অভিযোগ শেষ মুহূর্তে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই হজ পরিচালকের কার্যালয়ের সামনে এমন বেশ কয়েকজন ভুক্তভোগী ভিড় করেন। তাঁরা সবাই পবিত্র হজ পালনের জন্য ...

নদীতে পানি কমছে, বন্যার আরও উন্নতির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে প্রধান নদীগুলোর বেশিরভাগ এখনও বিপদসীমার ওপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। আগামী ৭২ ঘণ্টায় পানি আরও কমার পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিদিন মোট ৯০টি পয়েন্ট পানি মাপে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৯টি পয়েন্টেই পানি কমেছে বলে জানান হয়েছে কেন্দ্রের ওয়েবসাইটে। জুলাইয়ের শেষ দিক থেকে ...

দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন ডিসেম্বরেই

নিজস্ব প্রতিবেদক: ফেনী শহরের মহিপালে দেশের সর্ববৃহৎ ছয় লেনের ফ্লাইওভার নির্মাণকাজ অবশেষে গতি পেয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি সালের নভেম্বর মাসের শেষ দিকে নির্মাণকাজ শেষ হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ফলে প্রকল্পের কাজ শেষ হওয়ার মেয়াদ ২০১৮ সালের জুন মাস ...

শরীয়তপুরে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপজেলায় এক হাজার দুইশ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার ডোমসার মোড় এলাকা থেকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- নড়িয়া উপজেলার লোনসিন গ্রামের আলী আহম্মেদ সরদারের ছেলে শাকিল সরদার (২২), হাতেম আলী ছৈয়ালের ছেলে জাকির হোসেন ছৈয়াল (২৪) ও আতাউর রহমান দেওয়ানের ছেলে সাখাওয়াত হোসেন দেওয়ান (৩০)। ডিবি পুলিশের পরিদর্শক ...

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল আগামী ৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ৫০ বারের মতো পেছানো হলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ৮ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ...

আমানুরকে বিচারিক আদালতে হাজিরের নির্দেশ : আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খানকে বিচারিক আদালতে হাজির করতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলার তারিখে বিচারিক আদালতে আমানুরকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে করা অ্যাটর্নি জেনারেলের আরজির পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। আমানুরের জামিন বিষয়ে আপিল আদালতের দেওয়া আদেশ সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানিকালে ...

অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতির প্রশ্ন : রাষ্ট্র কী করে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেফতার সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে বিচারিক আদালতে শুনানির দিন হাজির করা হয় না মর্মে প্রধান বিচারপতিকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেন, ‘এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা। রাষ্ট্র কী করে?’ জামিন বিষয়ে বুধবার আপিল আদালতের দেওয়া আদেশ সংশোধন ...

সিদ্দিকুরের চোখে শেল নিক্ষেপকারী কনস্টেবল চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক: পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম) কনস্টেবল সাইফুল ইসলামের ছোড়া কাঁদানে গ্যাসের শেলই সিদ্দিকুর রহমানের চোখে লাগে। এ ছাড়া পরিস্থিত নিয়ন্ত্রণে থানা-পুলিশের একাধিক সদস্যেরও অবহেলা ছিল। পুলিশের রমনা বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ার জন্য কনস্টেবল সাইফুল ইসলামকে অভিযুক্ত করা হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে অবহেলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে সতর্ক ...