১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩১

box

বিচারপতি খায়রুল হককে ক্ষমা চাইতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার বক্তব্য সম্পর্কে ক্ষমা চাইতে নোটিশ দেওয়া হয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ওই বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী বিএম সুলতান মাহমুদ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। পরে তিনি জানান, গত ৯ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোনীর রায় নিয়ে আইন ...

মুক্তামনি স্বাভাবিক খাবার খেয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। শনিবার সকালে অস্ত্রোপচারের পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সবদিক বিবেচনা করে জানিয়েছেন মুক্তামনি সুস্থ রয়েছে। তিনিরোববার সকালে মুক্তামনিকে দেখে আইসিইউ থেকে বেরিয়ে একথা জানান। সামন্ত লাল বলেন, ‘মুক্তামনি সুস্থ আছে। ...

সোম ও মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে ডিএসই ও সিএসইতে লেনদেন হবে তিন কার্যদিবস। জন্মষ্ঠমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় বাজারে লেনদেন হবে তিন কার্যদিবস। স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ১৪ আগস্ট জন্মষ্ঠমী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ...

আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী এমন দাবি করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। রবিবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে খালেদা জিয়া জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ...

শাহজিবাজারের সাবসিডিয়ারি বিদ্যুতকেন্দ্রের অনুমোদন পেল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড নতুন বিদ্যুতকেন্দ্র স্থাপনের অনুমোদনপত্র পেয়েছে। গত ১০ আগস্ট বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি) মিডল্যান্ড পাওয়ারের বরাবর লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ...

কন্টেইনার উল্টে প্রাণ গেল ৩ অটোযাত্রীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বন্দর থানাধীন নিমতলি এলাকায় রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।বন্দর থানার এসআই মোহাম্মদ হালিম জানান, রাস্তার গর্তে পড়ে ৪০ ফুট কন্টেইনারবাহী একটি লংট্রেইলার উল্টে যায়। ট্রেইলারে থাকা কন্টেইনারটি পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুই অটোযাত্রী ও এক পথচারী। ...

বন্যায় ডিগ্রি পাস কোর্সের রোববারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বন্যার কারণে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।’ জানা গেছে, রুটিন অনুযায়ী রোববার ডিগ্রি পাস কোর্সের সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ের চতুর্থপত্রের ...

ওজন কমাতে হেলদি স্ন্যাকস

নিজস্ব প্রতিবেদক: রোগা হওয়ার জন্য একটু আধটু কসরত অনেকেই করছেন। কেউ সহজেই মেদ ঝরিয়ে ফেলছেন, কেউ আবার সারা দিন প্রায় ভারী কিছু না খেয়েও ওজন কমাতে পারছেন না। সহজে ওজন কমানোর সিক্রেট মূল খাবারে নয়, লুকিয়ে আছে খাবারের মাঝখানে হালকা স্ন্যাকসগুলোতেই। রোগা হতে চাইলে দুটো মিলের মাঝে বেশি সময়ের ব্যবধান না রেখে দু’ঘণ্টা অন্তর হালকা খাবার খাওয়া উচিত, এই রুলবুক ...

কুড়িগ্রামে দুই শতাধিক গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চলের ৫০টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার ...

নওগাঁয় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: পুলিশ নওগাঁ সদরে পোস্ট অফিসপাড়া থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। আজ রবিবার সকালে নওগাঁ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়দের বরাত দিয়ে ...