১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

box

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরে চলাচলকারী সব যানবাহনের হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ এ রিট করেন। আবেদনটি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিটে বলা হয়েছে, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ...

বনানী কবরস্থানে শেষ শয্যায় নায়করাজ

নিজস্ব প্রতিবেদক: ছেলে পৌঁছলেন দেশের মাটিতে, যখন সারাদেশ টিপ টিপ বৃষ্টি আর নায়করাজের স্বজন-সহকর্মী-ভক্তদের অশ্রুতে একাকার। এরপরই শেষ শয্যায় শায়িত হলেন নায়করাজ রাজ্জাক। বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে এ তারকার দাফন সম্পন্ন হয়। এ সময় নায়করাজের তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং নায়ক উজ্জ্বল, শাকিব খান, ফেরদৌস, অমিত হাসানসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। বুধবার ভোরে নায়করাজের কানাডা ...

জোড়া-তালি দিয়ে চলছে মহাসড়কের কাজ

নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে শুধু মহাসড়ক নয়, আঞ্চলিক সড়কেরও বেহাল অবস্থা। প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে জোড়া-তালি দিয়ে চলছে এসব সড়ক-মহাসড়কের সংস্কার কাজ। এতে করে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ। বিভিন্ন সড়ক-মহাসড়ক ঘুরে দেখা যায়, জেলার হাটিকুমরুল মোড়, উল্লপাড়া, চান্দাইকোনা-ঘুড়কা ও হাটিকুমরুল-বনপাড়া সড়কের মহিষলুটি-খালকুলা মহাসড়কের বিটুমিন ...

বার্সেলোনায় জঙ্গিবিরোধী সমাবেশে বাঙ্গালী প্রবাসীরা

দৈনিক দেশজনতা ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম কমিউনিটি’ শিরোনামে প্রায় একশ ৪০ টি ইসলামি সংস্থা ও সংগঠন বার্সেলোনার প্লাসা কাতালুনিয়ায় সমবেত হয়ে সমাবেশ ও মৌন মিছিল করেছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো, সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার মানুষ ওই সমাবেশে অংশ নেয়। সমাবেশে জঙ্গিবিরোধী প্লেকার্ড, ফেস্টুনসহ বিভিন্ন দেশের জাতীয় পতাকা নিয়ে লোকজন অংশগ্রহণ করেন। নানা ...

পদ ছেড়ে চলে যান: সিনহাকে জাকির

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতিকে পদ ছেড়ে চলে যেতে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসাইন। তিনি বলেন, ‘পদ ছেড়ে চলে যান, তা না হলে আজকের ছাত্র জনতা জাগলে আপনাকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।’ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ...

শরীয়তপুরে পানিবন্দি ১৮৯ গ্রাম

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ১৮৯ গ্রামের মানুষ। বুধবার সকাল ৬টা থেকে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আরো নতুন কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে জাজিরা উপজেলার কুন্ডেরচর, বিলাসপুর, পালেরচর, বড়কান্দি, পূর্ব নাওডোবা ও জাজিরা ইউনিয়নের ৯৩টি গ্রাম এবং নড়িয়া উপজেলার মোক্তারের চর, জপসা, ভোজেশ্বর, ফতেহজঙ্গপুর, কেদারপুর, ...

ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে: রাণা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালত ও প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি প্রসঙ্গে রাণা দাশগুপ্ত বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকারি দল যেভাবে প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে তাতে বিচার বিভাগের ভাবমার্যাদা ...

আপন জুয়েলার্স মালিকদের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচনায় আসা আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ, দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদকে অর্থপাচারের মামলায় ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আপন জুয়েলার্স মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। শুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে আপন ...

আইডিআরএ’র চেয়ারম্যান হলেন শফিকুর

নিজস্ব প্রতিবেদক: বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হলেন অর্থ মন্ত্র্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, শফিকুর রহমান পাটোয়ারী ১৯৮২ সালে বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারে যোগদান করেন। ...

বিপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক: মাত্র দুই মাস পরই মাঠে গড়ানোর কথা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। তবে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবং বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিলই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকেলে কল্যাণপুরস্থ একমি কার্যালয়ে ...