পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে অমাবশ্যার জোয়ারে কঁচা ও বলেশ্বর নদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বেঁড়িবাধ না থাকায় গত ২ দিন ধরে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় খোলপটুয়া, চণ্ডিপুর, কলারন, কালাইয়া ও টগড়া, সেউতিবাড়িয়া, পাড়েরহাট, চাড়াখালী, বালিপাড়া ও চরবলেশ্বর গ্রামের নদী তীরবর্তী প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ...
box
নূর-তারেকসহ ১৫ জনের ফাঁসি বহাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি: হাইকোর্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক সদস্য চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার মাসুদ রানাসহ ১৫ জনের ফাঁসি বহাল রেখেছেন। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ে মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের যুগ্ম-বেঞ্চ এই রায় দেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ...
প্রধান বিচারপতিকে হাসান মাহমুদ “অবিলম্বে পদত্যাগ করূন”
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আপনি বলেছেন বিচার বিভাগ অনেক ধৈর্য ধরেছে। আমরা আওয়ামী লীগও অনেক ধৈর্য ধরেছি। দেশের মানুষ অনেক ধৈর্য ধরেছে। আমি অতীতের উদাহরণ বলতে চাই না। বাংলাদেশে প্রধান বিচারপতির দরজায় লাথি মারা হয়েছে। এখনো সেই ঘটনা ঘটেনি। সেই ঘটনার পুনরাবৃত্তি হোক তা চাই না। আরেকজন প্রধান বিচারপতি এজলাসে ...
ভিসার আবেদন জমা পড়েনি ৯৯৩ জন হজযাত্রীর
নিজস্ব প্রতিবেদক: হজ এজন্সিগুলো ৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা দেয়নি। ফলে এসব হজযাত্রী সৌদি আরবে যেতে পারছেন না এটা এক প্রকার নিশ্চিত। শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৯৪ হাজার ৪১০ জন হজযাত্রী। ক্রমাগত ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। হজ অফিস সূত্রে মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। ...
মিডিয়াকে দোষছেন নূর হোসেনের ভাই
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের ভাই নূর উদ্দিন বলেছেন, তাঁর ভাইয়ের বর্তমান পরিণতির জন্য মিডিয়া দায়ী। বুধবার সাত খুন মামলার রায় ঘোষণাকারী হাইকোর্ট বেঞ্চের এজলাসকক্ষের বাইরে নূর উদ্দিন গণমাধ্যমকে এ কথা বলেন। সাত খুন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিলের ওপর আজ রায় দিচ্ছেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও ...
তথ্যমন্ত্রীর অপসারণ দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিউয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক জানিয়েছেন সাংবাদিকরা অর্থ ও মর্যাদার বিচারে সরকারি কর্মকর্তাদের চেয়ে ৬ ধাপ পিছিয়ে আছে। তিনি জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার সকালে ‘অবিলম্বে নবম ওয়েজবোর্ড চাই : বিভ্রান্ত ছড়ানো বন্ধ করুন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। উল্লেখ সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব নেতাদের সাথে বৈঠকের পর ...
চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৭৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২১৯ কোটি ৪০ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে ৭৫৮ কোটি ৬৭ লাখ ...
যুবলীগ নেতা চপলের জামিন নামঞ্জুর
সুনামগঞ্জ প্রতিনিধি: আদালত হাওররক্ষা বাঁধ দুর্নীতির মামলায় গ্রেফতার সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের জামিন নামঞ্জর করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় চপলের আইনজীবী মানিক লাল দে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন বিচারক মো. শহীদুল আমিন। দুদকের পিপি অ্যাডভোকেট আইনুল ইসলাম ও অ্যাডভোকেট পরিতোষ রায় বাদী পক্ষে মামলা পরিচালনা ...
ইলিপ না প্যালে মরা ছাড়া গতি নাই
নিজস্ব প্রতিবেদক: ঘরের মধ্যে প্রায় কোমর পানি। বানের পানি কমার আশায় কেউ কেউ ভিটে-বাড়িতেই শত কষ্ট সয়ে বসবাস করছেন। কেউবা নিরুপায় হয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তা কিংবা উঁচু কোনো জায়গায়। যখনই কোনো নৌকা চোখে পড়ে, বানভাসি মানুষেরা ত্রাণের আশায় পানির মধ্যেই ছুটে যান। নৌকাটি ত্রাণবাহী না হলে অসহায় মানুষগুলোর মুখ হয়ে পড়ে আরো মলিন। বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে ...
শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় নায়করাজ
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ভক্ত শ্রদ্ধা জানালো বাংলা সিনেমার কিংবদন্তি অভিনয়শিল্পী নায়করাজ রাজ্জাককে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে তার মরদেহ নেয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। শহীদ মিনারে রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর