নিজস্ব প্রতিবেদক: কমলাপুর রেলস্টেশনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিড় জমিয়েছেন টিকিটপ্রত্যাশীরা। অনেক টিকিট প্রত্যাশী ৩১ আগস্ট শেষ দিনের টিকিট পেতে গতকাল সন্ধ্যা থেকে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। অনেকে গভীর রাতে এসে লাইনে যোগ দেন। হাজারো মানুষ এত কষ্টের পরও যদি একটি টিকিট মেলে সেই আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট না পেয়ে অনেককে ...
box
আইন সচিবের নিয়োগ তিন মাস স্থগিত
নিজস্ব প্রতিবেদক: আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। অন্যদিকে আইন সচিবের পক্ষে ...
হাসি নেই পেয়ারা চাষীদের মুখে
নিজস্ব প্রতিবেদক: কেউ কেউ খুচরা বিক্রির উদ্দেশ্যে নৌকা চালিয়ে যাচ্ছে অদূরে। কেউবা করছে পেয়ারা রফতানির বন্দোবস্ত। কেউ দিচ্ছে নৌকার জোগান। তার মাঝে পেয়ারা নিয়ে আসা চাষিরা মলিন মুখে এক পাইকার থেকে নৌকা ভিড়াচ্ছে অন্য পাইকারের কাছে। দুটি টাকা বেশি পাবে এই আশায়। নিরুপায় চাষীদের এমন দৃশ্য দেখা গেছে ঝালকাঠি জেলায় অবস্থিত বিখ্যাত পেয়ারার ভাসমান বাজার ভিমরুলি’তে। এখানে বাজার শুরু হয় ...
ঝুঁকিপূর্ণ রংপুর-ঢাকা মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক: রংপুর-ঢাকা মহাসড়ক এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহাসড়কের দুই পাশ নিচু ও বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ার কারণে। ফলে বিশেষ করে ভারী যানবাহনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কটির গাইবান্ধার ধাপেরহাট, পীরগঞ্জের মাদারহাট, খেদমতপুর, উজিরপুর, আংরার ব্রিজ, জামতলা কলাহাট, ফায়ার সার্ভিস, লালদীঘি, রাউতপাড়া, বড়দরগা, মিঠাপুকুরের শঠিবাড়ী, আঞ্চলিক মহাসড়কের উত্তরে রশিদপুর, শাপলা ...
ফল নিলামে তুলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ প্রায় ১১ লাখ কেজি আপেল, মাল্টা ও কমলা এবং আদা নিলামে তুলেছে। ছয় মাস ধরে পড়ে থাকা এসব পণ্য আমদানিকারকরা খালাস না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, গত ১৩ আগস্ট (রোববার) ৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা নিলামে তোলা হয়েছে। আজ (মঙ্গলবার) তোলা হবে এক লাখ ৫৬ হাজার কেজি আপেল। এ ছাড়া ...
এনজিও’র ঋণের কিস্তি দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় এনজিও’র কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়ে অপমানে লিপি বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের ইকবল হোসেনের স্ত্রী। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তার পারিবারিক সূত্র ও প্রতিবেশীরা জানান, সাংসারিক খরচ ও মেয়ের বিবাহ দেওয়ার জন্য লিপি বেগম বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নেন। ...
ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা-পিতল-তামা শিল্প
নিজস্ব প্রতিবেদক: তামা পিতলে শুধুই বাসন-কোসনই নয়, এই তামা পিতলে তৈরি হতে পারে নিঁখুত সব ভাস্কর্য। তারই জ্যান্ত প্রমাণ ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার উত্তরে ধাইরাইয়ে। আমাদের দেশের মানুষদের মাঝে এই তামা শিল্পের পুরো কার্যক্রম খুব বেশি আলোচিত না হলেও প্রতিবছর ধামরাইয়ের এই তামা পল্লী ঘুড়ে যায় পৃথিবীর বিভিন্ন দেশের ভাস্কর্য প্রেমীরা। এখানে তামার ভাস্কর্য নির্মানের ইতিহাসটা পাল রাজত্বের পরে ...
রাজধানীতে ৫০ লাখ জাল টাকাসহ আটক ৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০ লাখ জাল টাকাসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জাল নোটের প্রতারক চক্রটি অনেক দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযানকালে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা ...
পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় গোসল করতে গিয়ে সোমবার সন্ধ্যায় একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো- কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে সাকিরিন (৪), সাকিরিনের চাচাতো বোন মোতালিবের মেয়ে মোর্শেদা (৪) এবং তাদের ফুফাত বোন নরসিংদী জেলার মনোহরদী থানার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা (১১)। হাবিবা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। নিহতরা ...
একটা ম্যাচ উইনিং স্পেল করতে চাই :তাসকিন
ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়ে পেসার তাসকিন আহমেদ বলেছেন, সুযোগ পেলে বল হাতে ম্যাচ জেতানো স্পেল করতে চান। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের উইকেট তাসকিনের কাছে স্বপ্নের উইকেট বলেও উল্লেখ করেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রত্যেকটি উইকেটই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার টপঅর্ডারে যারা আছেন সবাই খুব ভালো ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর