১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০২

box

একনেকে ১১ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৭৬১ কোটি ২৪ লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আজকের উপস্থাপিত ...

নেইমারের পেছনে ১০০০ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক: অনেকেই সমালোচনা করেছেন নেইমারের বিশাল অঙ্কের চুক্তি নিয়ে। তবে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের সভাপতি হুয়ান মিচেল আলাস সবচেয়ে কড়া সমালোচনাটা করলেন। ফরাসি ভদ্রলোক কোনো রাখডাক না রেখেই বললেন, নেইমারের সঙ্গে পিএসজির রেকর্ড চুক্তি বিশ্ব ক্লাব ফুটবলকে ভারসাম্যহীন করে তুলবে। তার মতে এই চুক্তি ফ্রান্সের ফুটবলের জন্য মোটেই ভালো কোনো দৃষ্টান্ত নয়। বরং এই চুক্তি দীর্ঘ মেয়াদে ফ্রান্স ফুটবলে বড় ...

হজ ফ্লাইট বাতিল : বিমানের ক্ষতি ৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ভিসা জটিলতায় হজযাত্রী সংকটের কারণে একের পর এক ফ্লাইট বাতিলে হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশ বিমানের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। চলমান হজ ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয় নিয়ে বুধবার দুপুরে বলাকা ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে লাভ ...

স্কুলছাত্র হত্যায় নারীসহ তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: আদালত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র রমজান শিকদার অপহরণ ও হত্যা মামলায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো- শেরপুর জেলার নকলা থানার ধামনা গ্রামের মৃত. নেয়ামত আলীর ছেলে হামিদুল(৩০), তার পাশের বারমাইসা গ্রামের মৃত. ...

ফরিদপুরে শতাধিক পরিবার পানিবন্দি

নিজস্ব প্রতিবেদক: গত দেড় মাস ধরে পানিবন্দি হয়ে আছে ফরিদপুর পৌরসভার আলীপুরের ও অম্বিকাপুর রেল কলোনীর শতাধিক পরিবার । বর্ষার অঝোর বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাবন করছে এখানের শিশু ও নারীসহ পাঁচ শতাধিক মানুষ। সরজমিনে গিয়ে দেখা যায়, এই দুই এলাকায় শোয়ার খাট অবধি জলমগ্ন।ডুবে আছে রান্নাঘরও। অন্যের বাড়িতে রান্না করে ঘরে নিয়ে আসছে অথবা খাবার কিনে খাচ্ছে এসব ভূক্তভোগী ...

তিন নারীসহ ৫ জঙ্গির নাটোর আদালতে হাজিরা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামায়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সদস্য ৩ নারীসহ ৫ জঙ্গিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের আদালতে হাজির করা হয়েছে। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক রবিউল ইসলাম গ্রেফতারকৃত নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে তিন দিনের রিমান্ডের আদেশ ...

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও গরমভাব রয়েছে। আজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এই তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে উল্লেখ করেছে। বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে ...

ঈদুল আজহার প্রধান ঈদ জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে। বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ ...

সবার উচিত শাকিবের প্রশংসা করা

নিজস্ব প্রতিবেদক: যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গে ভালো অবস্থানে রয়েছেন শাকিব খান। তাই সবার উচিত তার প্রশংসা করা। এমনটা মনে করেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সম্প্রতি এশিয়ান টেলিভিশনের জন্য নির্মিত ‘কমনসেন্স’ অনুষ্ঠানে এ কথা বলেন এককালের জনপ্রিয় খলনায়ক। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন অভিনেতা নাজিম শাহরিয়ার জয়। শামসুজ্জামান বলেন, ‘আমাদের শাকিব যখন পশ্চিমবঙ্গে গিয়ে একটা জায়গা দখল করেছে, তখন তো তার ...

শিবির প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক: শিবির প্রশ্নে নেতাকর্মীদের প্রয়োজনে আইন হাতে তুলে নিতে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। মঙ্গলবার রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে শাখা ছাত্রলীগ। সোহাগ বলেন, ‘যেখানেই ...