নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার ...
box
অবৈধ অর্থ লেনদেন চক্রের ৫ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। কিছুক্ষণের মধ্যে মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। নজরুল ...
সাংবাদিক পিনুর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ফারুক আহমেদ পিনু (৫৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি ফারুক আহমেদ পিনু দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ২ আগস্ট তাকে কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ...
টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ পুলিশ দম্পতি আটক
নিজস্ব প্রতিবেদক: টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ চকরিয়া থানার এক পুলিশ দম্পতিকে আটক করেছে বিজিবি। মো. এরশাদ আলম (৩০) নামের ওই পুলিশ সদস্য এরআগে টেকনাফ থানায় কর্মরত ছিলেন। গত ৩ দিন ধরে তিনি বিনা নোটিশে ডিউটিতে জাননি। সোমবার রাতে পুলিশ সদস্য আটক হলেও বিষয়টি গোপনের চেষ্টা করে বিজিবি ও পুলিশ। পরে মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ...
নোয়াখালী নার্সিং ট্রেনিং সেন্টারের ৩০ শিক্ষার্থী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: খাবারে বিষক্রিয়ার কারণে নোয়াখালী জেলা শহরে অবস্থিত নার্সিং ট্রেনিং সেন্টার’র প্রথম বর্ষের ৩০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- দিলরুবা, সুমী, মুন্নী, তামান্না, মেরী নাজমীন, ছকিনা, আইরিন , জোসনা, রোজিনা, ফারহানা অনী, রোকসনা ,সিমি, তাসপী আক্তার ,রিপা আক্তার, রিংকু আক্তার, সম্পা, ফাইমা, জীবন আরা, সুমীসহ ৩ ...
নিখোঁজের ৪ দিন পর শালবনে কিশোরের লাশ
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৪ দিন পর দিনাজপুরের বীরগঞ্জে তাপস রায় (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলায় বনবিভাগের জাতীয় উদ্যান সিংড়া শালবন থেকে লাশটি উদ্ধার করা হয়। তাপস রায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের শিমুল রায়ের ছেলে। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের মহিলা সদস্য লিপি আরা বেগম জানান, মঙ্গলবার বিকেলে চাউলিয়া গ্রামের মৃত ...
হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপচালক-হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। উপজেলার ডুবাঐ বাজারে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১৮৮৩) সিলেটের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে পৌঁছালে শায়েস্তাগঞ্জগামী টমেটোবোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন-১৮-৫৩৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ...
শেরপুরে নিষিদ্ধ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: বিক্রয়নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শেরপুরে দুটি ফার্মেসিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে শহরের রঘুনাথবাজার ও কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান ও তামান্না আক্তার শারমিন। জানা যায়, বিক্রয়নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের সেম্পল ওষুধ রাখায় এবং কর্তব্যরত ফার্মাসিস্ট না থাকায় মাছরাঙা ড্রাগ হাউজের মালিক হামিদুল ইসলামকে সাত ...
ফেরোমন পদ্ধতিতে সবজি চাষে ভাগ্য বদল
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও ছোনগাছা ইউনিয়নে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে আলোড়ন সৃষ্টি করেছেন এলাকার কৃষকরা। আধুনিক পদ্ধতির নাম ফেরোমন। এটি হচ্ছে একধরনের কীটপতঙ্গের দমন ফাঁদ, যাতে ক্ষতিকর পোকামাকড়দের নিয়ন্ত্রণ করতে সেক্স ফেরোমন ব্যবহার করা হয়। পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে। যা সেক্স ফেরোমন নামে পরিচিত। কুমড়াজাতীয় ফসলে ...
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি, পূর্বচান্দরা পাশাবাজার ও পূর্বচান্দরা বোর্ডমিল বাজার এলাকায় ৭ শতাধিক পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কালিয়াকৈর থানা পুলিশের সহায়তায় ওই তিন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন। এসময় প্রায় ১২০০ ফুট পাইপ জব্দ করা হয়। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর