নিজস্ব প্রতিবেদক: চেন্নাই থেকে আজ শুক্রবার দেশে ফিরছেন পুলিশের ছোড়া টিয়ারশেলে চোখের আলো হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান (২৩)। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তার দেশে পৌঁছানোর কথা। বন্ধুরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন। চোখে কালো কাপড় বেঁধে সেখানে মানববন্ধনের প্রস্তুতিও আছে তাদের। প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই দুপুরের ফ্লাইটে উন্নত চিকিৎসার ...
box
দৌলতদিয়া ফেরিঘাটে যানযটের কবলে ৪ শতাধিক ট্রাক
নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। এছাড়া ৫০টির অধিক যাত্রীবাহী বাসকেও সিরিয়ালে থাকতে দেখা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এ চিত্র দেখা যায়। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ১নং ফেরি ঘাট এলাকা থেকে গোয়ালন্দ ফিড মিলের অাগের দরবার শরীফ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ট্রাকগুলোকে সিরিয়ালে থাকতে ...
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার রায় ২০ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আগামী ২০ আগস্ট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ দিন ধার্য করেন। ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্যান্ডেলের নিচে মাটিতে ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা পুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ...
আল আকসায় ইসরাইলি আক্রমণের পুনরাবৃত্তিতে আরব লীগের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক: আরব লীগ জেরুজালেমকে ইহুদীকরণ করার চেষ্ঠা হিসেবে ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদ কম্পাউন্ডে হামলার পুনরাবৃত্তির ঘটনায় নিন্দা জানিয়েছে। সোমবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে এই নিন্দা জানানো হয়। এক বিবৃতিতে আরব লীগের প্যালেস্টাইন ও দখলকৃত আরব অঞ্চল বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল সাইদ আবু আলী বলেন, ‘অধিকৃত জেরুজালেমে নজিরবিহীন ঘটনায় ফিলিস্তিনি ও মুসলমানদের অধিকারকে চরমভাবে লঙ্ঘন করা ...
১৯ পার্ক দখল মুক্ত করার ঘোষণা দিলেন মেয়র
নিজস্ব প্রতিবেদক: জল সবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে বেদখলে থাকা ১২ টি খেলার মাঠ ও ১৯ টি পার্ক দখল মুক্ত করে আন্তর্জাতিক মানের সজ্জিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের মিতালী বিদ্যালয়ে ‘সবুজ ইশকুল গড়ি’ শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বিদ্যাপিঠ গড়ার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। মেয়র জানান, নবীন ও প্রবীণ স্থাপতিদের ...
সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী কারাগারে
নিজস্ব প্রতিবেদক: হাওর রক্ষা বাঁধ দুর্নীতির মামলায় সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন এ নির্দেশ দেন। দুপুর ১টায় কোর্ট পুলিশের হাজত খানা থেকে পুলিশ তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠায়। উল্লেখ্য, গত ২রা জুলাই দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ...
বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র থাকবে না: মঈন খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, সংবিধানের মূলকথা বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন। যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত মিঞা মোহাম্মদ সেলিমের মৃত্যুতে স্মরন সভায় এ কথা বলেন। মঈন খান বলেন, বিচার বিভাগের দায়িত্ব বিচার বিভাগই পালন ...
ষোড়শ সংশোধনীর রায়ে সংসদকে হেয় করা হয়েছে, পর্যবেক্ষণের যুক্তিগুলো অগ্রহণযোগ্য: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক অভিযোগ করেছেন ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি এসকে সিনহা জাতীয় সংসদ নিয়ে কটূক্তি করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন রায়ের পর্যবেক্ষণের যুক্তিগুলো গ্রহণযোগ্য নয়। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে সচিবালয়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আইনমন্ত্রী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগ ও সংসদ ‘পাওয়ার কনটেস্টে’ (ক্ষমতার ...
দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলেন রোনালদো!
আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন ক্রিস্তিয়ানো রোনালদো। মৌসুমের শুরুতেই দুর্ঘটনার শিকার বা কোনো চোট বাঁধিয়ে বসলে তার নিজের জন্য তো বটেই; ক্লাব রিয়াল মাদ্রিদের জন্যও সেটা হতো অনেক বড় এক দুসংবাদ। কিন্তু রোনালদোর ভাগ্য ভালো, বড় কোনো বিপদ বা চোট পাননি। ঈশ্বরের অশেষ আশীর্বাদে দুর্ঘটনা বা চোটের কবল থেকে এ যাত্রা বেঁচ গেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপার স্টার। ঘটনাটা ...
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭০
নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগে বিশেষ অভিযানের চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় ৩০ জন, দামুড়হুদায় ১২ জন, জীবননগরে ১২ জন, আলমডাঙ্গায় ১৬ জনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের মধ্যে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিসহ জেলার অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। চুয়াডাঙ্গা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর