১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক: ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পুলিশের টিয়ারশেলে চোখে আঘাত পাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান (২৩)। শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে সিদ্দিকুর রহমানকে রির্সিভ করে তার সহপাঠীরা। পরে তারা বিমানবন্দরের সামনের সড়কে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। সিদ্দিকুর রহমানের সহপাঠী শেখ ফরিদ জানান, সোয়া ৩টার দিকে ...

ষোড়শ সংশোধনীর রায়ে সরকার নড়বড় হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী রায় প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের আইনের প্রতি আত্মবিশ্বাস নেই। দেশের সর্বোচ্চ আদালতের আইনের প্রতি তাদের শ্রদ্ধা নেই। এ রায়ের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের মনের মধ্যে দুঃখ, বেদনা কথা বলা হয়েছে। এ রায়ের সরকার বিচলিত হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে। ‘সরকার ...

আফগানিস্তানে বিস্ফোরণে ৩০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে আকস্মিক বিস্ফোরণে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের এক মূখপাত্র শুক্রবার সিনহুয়াকে একথা জানায়। বিস্ফোরণটি ঘটে বৃহস্পতিবার ফারাহ শহরের উত্তরাঞ্চলীয় জেলা বালা বুলকের পিওয়া পেসাওয়ে। এর আগে জঙ্গিরা সরকারি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তিনি বলেন, আত্মঘাতি বোমা হামলাকারীরা জ্যাকেট পরে প্রস্তুতি নেয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩০ ...

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ...

জাতীয় সংসদ নির্বাচন হবে হাসিনার অধীনেই এটাই ফাইনাল খেলা :নাসিম

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘তত্ত্ব বা ফর্মুলা দিয়ে কিছু হবে না। ২০১৮ সালের ডিসেম্বরে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আর সেটাই হবে ফাইনাল খেলা। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু ও ঐক্যবদ্ধা বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ নাসিম বলেন, ...

রাজধানীতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, ‘৬০ বছরের কাছাকাছি সময় হলো হোল্ডিং ট্যাক্স পুন:নির্ধারণ করা হয়নি। আমি মনে করি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত দুই মেয়র এ ব্যাপারে কিছু করতে পারেন এবং তারা করবেন। ’ মন্ত্রী ...

বার্সাকে ফিরিয়ে দিল ডর্টমুন্ডও

স্পোর্টস ডেস্ক: রেকর্ড পারিশ্রমিকে বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই তার জায়গা পূরণের জোড় চেষ্টা করছে ক্যাতালান ক্লাবটি। প্রথমেই তারা নজর দেয় লিভারপুল তারকা কুতিনহোর দিকে। এরপর নজর দেয় বরুসিয়া ডর্টমুন্ডের ডেম্বলের দিকে। তবে লিভারপুলের পর ডর্টমুন্ডও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার ক্লাবের অনুমতি ছাড়াই অনুশীলনে ছিলেন না ডেম্বেলে। ফলে বার্সায় যোগ দেওয়ার বিষয়টি আরো জোরালো হয়। কিন্তু ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার জাপানের পরমাণু কেন্দ্র থেকে

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের প্রাঙ্গনে একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তে নেমে পড়েছে দেশটির পুলিশ। ৮৫ সেন্টিমিটার এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ফেলেছিল বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের ডেকে এনেছে বলে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। প্রসঙ্গত, ৭০ বছর পরেও ১৯৪৫-এর ভয়াবহ যুদ্ধে ব্যবহৃত ...

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলের সানজি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার মধ্যরাতের আগে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের দক্ষিণাপশ্চিমাঞ্চলের চেংদু থেকে বাসটি লুয়াং যাচ্ছিল। চীন সড়ক দুর্ঘটনার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করে না। কিন্তু বিশ্ব ...

বরিশালের চার জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের চার জেলায় চলমান বাস ধর্মঘট বৃহস্পতিবার রাত ১০টার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে প্রশাসনের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সভা শেষে শহিদুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য বাস মালিক ও ...