১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪২

box

ধর্মমন্ত্রীর নেতৃত্বে হজ প্রতিনিধি দল গঠন

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৪ সদস্যের হজ প্রতিনিধি দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব শরাফত জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। হজ প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য এ কে এম আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ...

ঢাকা-বরিশাল নৌরুটে আগাম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে ঢাকা-বরিশাল রুটে শুরু হচ্ছে নৌরুটের আগাম টিকেট বিক্রি। লঞ্চের আগাম টিকিটের জন্য আজ হতে আবেদন (স্লিপ) জমা নেয়া হবে। যদিও এদিন কার্যক্রমটি শুধু ক্রিসেন্ট শিপিং লাইন্সের সুরভী লঞ্চ কর্তৃপক্ষ শুরু করতে যাচ্ছে। বাকি কোম্পানিগুলোর মধ্যে সুন্দরবন নেভিগেশন এ প্রথায় স্লিপ জমা নেবে। তবে তারা এখনও তারিখ নির্ধারণ করতে করেনি। সুরভী ও সুন্দরবন ব্যতীত ...

ঝুঁকি নিয়েই শনিবার মুক্তামনির মূল অপারেশন

নিজস্ব প্রতিবেদক: জীবন রক্ষায় প্রয়োজনে বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণির হাত কেটে ফেলা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। আগামী শনিবার মুক্তামণির অপারেশন করা হবে। মঙ্গলবার বেলা ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও অধ্যাপক ডা. আবুল কালাম সাংবাদিকদের এ তথ্য জানান। তারা বলেন, আগামী শনিবার শিশু মুক্তামণির অপারেশন করা ...

খালেদাকে নিয়ে আপক্তিকর বক্তব্য : অপু উকিলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপক্তিকর বক্তব্য দেওয়ায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক আইনজীবী। ঢাকা মহানগর হাকিম একে এম মইনুদ্দিন সিদ্দিকীর আদালতে মঙ্গলবার মামলাটি করেন ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহম্মেদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন। মামলায় অভিযোগ করা হয়, ২ আগস্ট ...

বাস মালিকদের সঙ্গে মাহেন্দ্রা মালিকদের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে অবৈধভাবে আলফা-মাহেন্দ্রা চলাচল এবং যাত্রীবাহী বাসে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বরিশাল বাস মালিক সমিতির নেতা ও শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস বাস মালিক সমিতির সভাপতিসহ ৫ জন। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কর্ণকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ...

খুলনার ৭ মানবতাবিরোধীর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার সাত আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মোজাহার আলী শেখ (৬৫), মো. সহর আলী সরদার (৬৫), মো. আতিয়ার রহমান শেখ (৭৫), মো. মোতাছিম বিল্লাহ (৬৬), মো. কামাল উদ্দিন গোলদার (৮০) ও মো. নজরুল ইসলাম (৬০)। এদের মধ্যে মো. নজরুল ইসলাম এখনও পলাতক। ...

ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬৪

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পুলিশের নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় বেশকিছু মাদকদ্রব্য। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সপ্তাহব্যাপী জেলায় বিশেষ অভিযান পরিচালনা ...

নোয়াখালীতে ইয়াবা ব্যবসায়ী আটক ৩

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে আনোয়ার হোসেন জিলানী(৩০), চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে আবু নাঈম টানশেন (৩৮) এবং চরপাবর্তী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূর নবীর ...

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৬২ লাখ টাকার চেক প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে ৬২ লাখ ৩৭ হাজার টাকা চেক প্রতারণার মামলা করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হোসেন বাদী হয়ে চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন। নাহিদ কাশিপুর ইছাকাঠির মৃত সিরাজুল হকের ছেলে। মামলার এজাহার সূত্র ...

ছাত্রী অপহরণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আবুল বাশার ওরফে কাজল। সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। রোববার বিকালে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরেনি। পরে তার স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুল থেকে ফেরার পথে কাজলসহ তার কয়েকজন সহযোগী মোটরসাইকেলে ছাত্রীকে তুলে নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, ছাত্রলীগনেতা কাজলসহ (২৬) কয়েকজনের ...