নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে পুলিশের নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় বেশকিছু মাদকদ্রব্য। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সপ্তাহব্যাপী জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৮২ জন, হরিণাকুন্ডু থেকে ১২ জন, শৈলকুপা ২৫ জন, কালিগঞ্জ থেকে ১৩ জন, মহেশপুর থেকে ২৩ জন ও কোটচাঁদপুর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

