১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪১

box

পঞ্চগড়ে বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত

পঞ্চগড় প্রতিনিধি: ভৌগোলিক কারণে পঞ্চগড় হিমালয়ের পাদদেশের জেলা।  বালি ও পাথরের আধিক্য স্বভাবতই বেশিএ জেলার মাটিতে । সে কারণে পানি ধারণ ক্ষমতা কম। দেশের বেশকিছু অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে তখন দেশের সর্ব উত্তরের জেলায় আবহাওয়া পূর্বাভাসের উল্টোটাই ঘটছে। এই জেলায় ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই। গত ১৫ দিন ধরে বৃষ্টিপাত শূন্য খরার প্রভাব পড়েছে রোপা আমন চাষাবাদে। দিনপঞ্জি অনুযায়ী আষাঢ়-শ্রাবণ ...

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৮৩

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের দুই কর্মীসহ আটক করা হয়েছে ৮৩ জনকে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১৩০ পিস ভারতীয় শাড়ি, ৪৬৭ থান কাপড়, ২৬ পিস ইয়াবা, ৬ বোতল ফেন্সিডিল ও ৮৫ গ্রাম গাঁজা। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ...

বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরোকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তার স্ত্রী জেন্নিয়া সুলতানা অন্তরা অভিযোগ করেন রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের হাড়িখালীর নিজ বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। তবে  পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জেন্নিয়া সুলতানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাড়িখালীর বাসায় সাদা পোশাকে চার ব্যক্তি আসেন। নিজেদের ডিবি পুলিশ ...

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নয়জনের চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য নয়জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্য হতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগ দেয়া হবে। অন্যদিকে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পূর্বের তালিকায় থাকা দুই জনের নাম এবার বাদ দেয়া হয়েছে। রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক ...

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন ৫২৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক জানিয়েছেন, ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা ৫২ হাজার ৫০০ টাকা পাবেন।‌ গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতা বাবদ এসব টাকা পাবেন তারা। রোববার নিজ কার্যালয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার ...

সন্ধান মেলেনি ডিসি লেকে তলিয়ে যাওয়া পর্যটকের

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ডিসি নীলাদ্রী লেকে ওয়াহিদ পলিন (২৮) নামে একজন পর্যটক দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশ, বিজিবি ও ডুবুরিদল প্রাণপন চেষ্টা চালিয়ে পলিনের সন্ধান পায়নি। স্থানীয়রা জানায়, শনিবার লেকে নিখোঁজের পর থেকে এবং রবিবার সকাল থেকে লাশ উদ্ধারের কাজ দেখতে সীমান্ত এলাকায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এভাবে একজন পর্যটক লেকের পানিতে ডুবে নিখোঁজ রয়েছে খুব কষ্ট ...

চট্রগ্রামে পানি নামার পর রাস্তার বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক: আকাশে সূর্য হাসার পর থেকে জলজট থেকে আপাতত মুক্তি মিলেছে চট্টগ্রামবাসীর। কিন্তু পানি নেমে যাওয়ার পর সড়কের পরিস্থিতি দেখে হতবাক বন্দরনগরীর বাসিন্দারা। পানির নিচে থেকে সড়কের ওপরের অংশ ক্ষয়ে গেছে বহুলাংশে। তৈরি হয়েছে হাজারো খানাখন্দক, কোথাও কোথাও তৈরি হয়েছে বিরাটাকারের গর্ত। বর্ষা মৌসুম বলে সড়ক সংস্কারে হাতও দিতে পারছে না সিটি করপোরেশন। তাই ভোগান্তি থেকেও আপাতত মুক্তির আশা ...

শ্রীলঙ্কাকে হারাল ভারত ইনিংস ব্যবধানেই

দৈনিকদেশজনতা/এন এইচ পরাজয় ছিল অবশ্যম্ভাবী। ৬২২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮৩ আউট হয়ে যাওয়ার পর ৪৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাট করতে নামার পরই সবাই ধরে নিয়েছিল ইনিংস পরাজয় ঘটছে স্বাগতিকদের। তবে সেই পরাজয়টা একটু বিলম্বিত হয়েছে দুই ব্যাটসম্যানের দৃঢ়তায়। দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিসের অসাধারণ দুটি সেঞ্চুরি সত্ত্বেও ইনিংস ব্যবধানে হারতে হলো শ্রীলঙ্কাকে। পরাজয়ের ব্যবধান এক ইনিংস ...

শ্যামল কান্তি লাঞ্ছিতের মামলায় অব্যাহতি চাইছেন সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় দায়ের মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগমের আদালতে তিনি এ আবেদন করেন। এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও সেলিম ওসমানের পক্ষে হাজিরা দিয়ে সময় আবেদন করেন অইনজীবী এসএম সিদ্দিকুর রহমান। আদালত তা মঞ্জুর করে অব্যাহতির বিষয়ে ...

কঠোর নিষেধাজ্ঞার মুখে উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কড়া করতে আমেরিকার প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার আওতায় আছে রফতানির বিষয়টিও। যার প্রধান লক্ষ্যই হলো পিয়ংইয়ংকে বার্ষিক একশ কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত জুলাইয়ে উত্তর কোরিয়া যে ...