১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

‘মজিলা ফায়ারফক্স’ এর নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক: মজিলা ফায়ারফক্স এক সময় জনপ্রিয় ব্রাউজার ছিলো। কিন্তু মাঝে নানা সমস্যার কারণে ফায়ারফক্স ব্যবহারে সমস্যা দেখা দেয়। খুব স্লো হওয়ার কারণে অনেকেই ফায়ারফক্স ব্যবহার করতেন না। অনেকেই গুগলক্রম ব্রাউজার ব্যবহার শুরু করেন। বর্তমানে এসব সমস্যা কাটিয়ে উঠেছে ফায়ারফক্স। তারা গ্রাহকদের নতুন সুবিধা দিচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন সুবিধা নিয়ে আসছে প্রতিনিয়ত। ওয়েব ব্রাউজার ‘মজিলা ফায়ারফক্স’ এবার নিয়ে আসছে ...

সিয়েরা লিওনে বন্যায় ৪৬৭ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু রয়েছে শতাধিক। জাতিসংঘ এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহত ৬ শতাধিক ছাড়ার আশঙ্কা করেছে। সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী মদিনা রহমান নিহত ৪৬৭ জন উল্লেখ করে বলেছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তিনি মন্তব্য করেন  সাম্প্রতিক সময়ে কলেরা ও ম্যালেরিয়ায় ব্যাপক ...

ত্রাণ সংগ্রহে পুলিশ-আ.লীগ বাধা দিচ্ছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহযোগিতায় চলমান ত্রাণ কার্যক্রমে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, বন্যাদুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহকালে সিপিবি নেতাকর্মীদের ঢাকার মিরপুর ও নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগ কর্মী ও পুলিশ বাধা দিয়েছে। ...

কক্সবাজারে অটোতে কারের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। শহরের শৈবাল হোটেলের সামনে শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার চরপাথরঘাটা এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহ আলম (৫০) ও একই থানার কুসুমপুরা এলাকার মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৬০)। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), হারুনুর রশীদ (৩০), হেলাল ...

সৌদি যেতে এখনও বাকি ৫০ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: হজ ফ্লাইট শেষ হতে আর বাকি রয়েছে মাত্র ১০ দিন। কিন্তু এখনও সৌদি আরব পৌঁছাতে পারেননি প্রায় ৫০ হাজার হজযাত্রী। বাংলাদেশ থেকে গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে আগামী ২৮ আগস্ট। চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। ধর্ম মন্ত্রণালয় ...

জামালপুরে বন্যায় ও বিদ্যুৎস্পৃষ্টে ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পানিতে ডুবে মারা গেছেন গৃহবধূ ও দুই শিক্ষার্থীসহ চারজন। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন দুজন। নিখোঁজ রয়েছে এক ছাত্রী। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জেলার মাদারগঞ্জের বালিজুড়ি গ্রামে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করার সময় জয় নামে বালিজুড়ি হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ...

সাতরাস্তা-মহাখালী সড়কের করুণ চিত্র

নিজস্ব প্রতিবেদক: মগবাজার ফ্লাইওভারের একাংশ যান চলাচলের জন্য খুলে দেয়ার পর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত সড়কে যান চলাচল বেড়েছে। কিন্তু ভাঙাচোরা এই সড়কটি ধরে গাড়ি চালানো কষ্টকর হয়ে উঠেছে হাজারো গর্তের কারণে। এই সড়কটি ঠিক কবে শেষ মেরামত করা হয়েছিল, সেটা জানে না স্থানীয়রা। আর দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের এখানে সেখানে ছোট ছোট গর্গ বা পিচ গলে জমাট হয়ে ...

নৌকা বা ঘরের চালেই চলছে রান্নাবান্না

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনার পানি বাড়তে থাকলেও বর্তমানে কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচ উপজেলার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে সদরের কাওয়াকোলা ইউনিয়নের ২০টি গ্রাম সম্পন্ন তলিয়ে গেছে। এক টুকরো উঁচু জায়গাও নেই মানুষের আশ্রয় নেওয়ার ...

বরিশালে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলায় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। উপজেলার উলানবাটনা গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার রাত পৌনে একটার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উলানবাটনা গ্রামের জব্বার খানের ছেলে আক্তারুজ্জামান খান (৪৮) ও সরব আলী হাওলাদারের ছেলে রেজাউল করিম (৪২)। কাউনিয়া থানার ওসি মো. নূরুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও কার্তুজ জব্দ করা ...

রাজধানীর চারপাশে পানি বৃদ্ধি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশপাশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে আগের দিনের তুলনায় পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে শুক্রবার বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপরে ছিল। অন্যদিকে, লাখপুর পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি আগের দিনের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুসারে, ১৯টি নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে ...