নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তবে ছাত্রলীগের দাবি নাশকতা সৃষ্টির লক্ষ্যে শিবির এই বিস্ফোরণ ঘটিয়েছে। শিবিরের ‘অপতৎপরতা’ রুখতে ক্যাম্পাসে ও আবাসিক হলগুলোতে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্রলীগের ...
box
বন্যার অজুহাতে সবজি ও কাঁচা খাদ্যপণ্যের বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক: অতিবৃষ্টি ও বন্যার কারণে গত মাসের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে সব ধরনের সবজি ও কাঁচা খাদ্যপণ্যের দাম। পাইকারি ও খুচরা—দুই বাজারের ব্যবসায়ীরাই বন্যার অজুহাত দেখিয়ে, উৎপাদন কম হওয়া এবং বন্যায় রাস্তাঘাট ভেঙেচুরে ডুবে যাওয়ায় ট্রাকের সময় ও ভাড়া বৃদ্ধির কথা বলে পণ্যের দাম বেড়ে যাওয়ার যুক্তি দেখাচ্ছে। কিন্তু আড়তদারদের কাছ থেকে জানা গেছে, বাজারে সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেনি। ...
বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহত ১৩ জন
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের বার্সেলোনায় দেশটির স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে বেশির ভাগই পর্যটক। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ তাদের ফেসবুকে বাংলাদেশি কেউ আহত হলে তাদের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করে বিজ্ঞপ্তি জারি ...
২৯ আগস্ট থেকে বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করবে। ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৭ জোড়া বিশেষ ট্রেন ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. মুজিবুল হক তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। ট্রেনগুলো হচ্ছে দেওয়ানগঞ্জ স্পেশাল; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ...
বিএনপির সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্টধদূত পিয়েরে মায়াদু। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন ...
ইমরান এইচ সরকারকে পিটিয়েছে ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মারধরের শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে ইমরান এইচ সরকার ও তার অনুসারীদের উপর হামলা চালায়। এসময় ইমরানসহ অন্তত ৫/৬ জন আহত হয়েছেন। ড. ইমরান এইচ সরকার বলেন, “‘দেশে কোনো বন্যা নেই এসব আপনাদের সৃষ্টি’ বলেই ...
পেঁয়াজের মূল্য বৃদ্ধি: ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ব্যাখ্যা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যান ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ’কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস)। বৃহস্পতিবার দুপুরে সিসিএস এর পক্ষে রেজিষ্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার শিহাব উদ্দিন খান এ নোটিশ পাটিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ও বাংলাদেশ ...
হিন্দুস্তান’ শব্দ ব্যবহার করায় মোদির বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক আইনজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করেছেন। গত ১৫ আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে সংবিধান বিরোধী শব্দ থাকার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। ভারতীয় কিছু সংবাদমাধ্যম থেকে জানা যায়, মহারাষ্ট্রের বাসিন্দা রামা বিট্টলরাও কালে নামের এক আইনজীবী মোদির বিরুদ্ধে মামলাটি করেন। মামলার আবেদনে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর ...
বন্যার কারণে ডিগ্রি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: বন্যাজনিত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ১৯, ২০ এবং ২১ আগস্ট অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। এনিয়ে বন্যার কারণে তৃতীয় দফা পরীক্ষা স্থগিত করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তিতে ঘোষণা ...
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর হঠাৎ সাক্ষাৎ নিয়ে জাতি উদ্বিগ্ন: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ সাক্ষাতের ঘটনায় সমগ্র জাতি উদ্বিগ্ন। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর