১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

box

ত্রাণ নিয়ে সরকার চালবাজি করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধ নিবেদন শেষে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো ...

দলীয় কর্মীকে জখম করায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:   টাঙ্গাইলে নিজ দলীয় কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া বলেন, শহরের থানাপাড়া এলাকায় একজন ছাত্রলীগ কর্মীকে কোপানোর মামলায় হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল সদর থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। ছাত্রলীগ ...

নতুন মৌসুমে বায়ার্নের জয় দিয়ে শুরু

স্পোর্টস ডেস্ক: জার্মান লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রত্যাশিত জয় দিয়েই নতুন মৌসুম শুরু করলো। তারা ঘরের মাঠে লেভারকুসেনকে ৩-১ গোলে হারিয়েছে । নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর ৯ মিনিটেই স্বাগতিকদের গোল করে এগিয়ে দেন নিকোলাস সুলে। ম্যাচের ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করেন্টিন তলিসো। দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্ট লেভানডফস্কি ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর ম্যাচের ৬৫ ...

টিকিট নিতে কমলাপুরে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট নিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করেছে হাজারো মানুষ। প্রথম দিনের তুলনায় শনিবার টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক বেশি। রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোরের পর প্লাটফর্ম ছাপিয়ে সেই লাইন চলে যায় অনেকদূর। প্রথম দিনের মতোই শনিবার সকাল আটটা থেকে অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। ...

গাইবান্ধায় প্রাথমিকের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় বন্যার কারণে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার থেকে জেলার ১ হাজার ৪৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. আমিনুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার সাত উপজেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে অনেক স্কুল ...

মসজিদ থেকে বের করে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে মসজিদ থেকে এক যুবককে ধরে এনে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মো. বজলু আকনকে (৩৫) স্থানীয় মুসল্লিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে। মঠবাড়িয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান চৌধুরী জানান, বজলু আকনের ...

ট্রাম্পকে নিয়ে চলচিত্র পরিচালক মুরের আশংকা

আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত হলিউড চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর আশঙ্কা প্রকাশ করেছেন পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সব নাগরিককে মেরে ফেলতে পারেন। তিনি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান। সাক্ষাৎকারে মাইকেল মুর আরও বলেন, ট্রাম্পকে কার্যত তিনি ঘৃণা করেন। তিনি একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শাসনব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও ...

মিয়ানমার সীমান্তে ৮টি গরু আটক

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে বান্দরবান সীমান্ত দিয়ে প্রবেশকালে ৮টি গরু আটক করেছে বিজিবি। শুক্রবার রাত ১২টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী আশারতলী-জারুলিয়াছড়ি এলাকা থেকে এসব গরু আটক করা হয়। ব্যাটালিয়ানের সুবেদার অসিত কুমার নন্দীর নেতৃত্বে বিজিবি এই অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গহীন বনে পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, কুরবানির ঈদ সামনে রেখে গফুর নামে এক ব্যক্তি ...

মক্কায় আরো এক হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মো. আবুল কাশেম ব্যাপারী (৬৫) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। আবুল কাশেম ব্যাপারীর গ্রামের বাড়ি লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম গ্রামে। পাসপোর্ট নম্বর বিই-০৪১৪২৯৮। তার পিলগ্রিম নম্বর ০৫৬২১২৭। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মক্কায় ১৪ ...

যমুনা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জ পয়েন্টে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার কমলেও বর্তমানে এ অবস্থা বিরাজ করছে। সিরাজগঞ্জে পানিবন্দি রয়েছে জেলার ৩ লাখ মানুষ। বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে পানি চুয়ে বের হওয়ায় জেলাবাসীর মধ্যে বাঁধ ভাঙ্গা আতংক ...