১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:১৮

box

আগামী সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে তাঁর পায়ের চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘উনার (খালেদা জিয়া) আর্থারাইটিসে যে ব্যথাটা আছে, উনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এটার চিকিৎসা চলছে এখন।’ তিনি আরও ...

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চাট্টিখানি কথা নয়

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চাট্টিখানি কথা নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘মালদ্বীপ ছোট দেশ। তারা পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে এভাবে সিদ্ধান্ত নেয়া চাট্টিখানি কথা নয়।’ মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বাংলাদেশ কেন করেনি, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী। এসময় ...

ফের বাড়ছে বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক: ফের বাড়ছে বিদ্যুতের দাম। এ ব্যাপারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ইতিমধ্যে কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই শেষ করেছে। পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের ওপর ২৫ সেপ্টেম্বর থেকে গণশুনানি শুরু হবে। বিইআরসি আইন, ২০০৩ অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে বিইআরসি সিদ্ধান্ত ঘোষণা ...

এএসপি মিজানুরের মামলার তদন্ত প্রতিবেদন ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: সাভার সার্কেলের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো সময় পেয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) পরিদর্শক সিরাজুল ইসলাম প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নতুন দিন ঠিক করে দেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব । বিচারক আগামী ৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমার তারিখ রেখেছেন ...

বিদ্যুৎ ও জ্বালানি এখন ক্ষমতাসীনদের লুটের খাত : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি এখন ক্ষমতাসীনদের লুটের খাত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিশ^বাজারে যখন তেলের দাম কমছে তখন সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। যা নজীরবিহীন। তিনি আরও বলেন, এখনতো ...

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতি নির্মূলের ঝুঁকির বিষয়ে মিয়ানমারকে সতর্ক করেছেন তিনি। অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার এই আহ্বান জানালেন যখন মিয়ানমার ছেড়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাবিরোধী সহিংসতা শুরু হওয়ার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে এরই মধ্যে প্রায় ১ লাখ ২৫ ...

কাঁঠালবাড়িতে ফেরি চলাচল প্রায় বন্ধ, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম ব্যস্ততম শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের নাব্য সংকট ও ডুবোচর প্রকট রূপ ধারণ করেছে। আরও একটি ফেরি ডুবোচরে আটকে পড়েছে। বন্ধ রয়েছে ১২টি ফেরি। এতে ঈদ শেষে কর্মস্থলমুখো হাজার হাজার যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে। পদ্মায় দুটি চায়না ড্রেজিং দিয়ে খনন কাজ চলছে। তবে তীব্র স্রোতের কারণে ড্রেজিং ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। একাধিক সূত্রে জানা ...

ছুরিকাঘাতে অন্তঃসত্ত্বা ভাবির মৃত্যু, দেবর আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে পারিবারিক কলোহের জের ধরে দেবর মো. ইয়াছিন মিজি’র (২৮) ছুরিকাঘাতে অন্তঃসত্ত্বা ভাবি শারমীন বেগমের (২০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গ্রামের মিজি বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শারমীন ঘাতক ইয়াছিনের বড় ভাই প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী এবং পাশের ফরিদগঞ্জ উপজেলার কেওরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘটনার পর রাত সাড়ে ...

ঢাবি ভিসি নিয়োগে বিতর্ক থাকলেও আইনের ব্যত্যয় ঘটেনি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি নিয়োগে বিতর্ক থাকলেও আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতাবলে আইনি প্রক্রিয়ায় সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতি এটা করতে পারেন। সংবিধান তাকে এ ক্ষমতা দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।ভিসি নিয়োগ প্যানেল আদালত স্থগিত করেছে তারপরও কীভাবে ভিসি নিয়োগ করা হলো-সাংবাদিকদের ...

নাফ নদীতে ভেসে এলো ৫ রোহিঙ্গার লাশ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের শাহাপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে নাফ নদীতে ভেসে এসেছে ৫ রোহিঙ্গার লাশ।কোস্টগার্ড শাহাপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট ফয়সাল জানান, সকালে দ্বীপের পশ্চিমপাড়ায় তিনটি, জালিয়াপাড়ায় একটি ও মিস্ত্রিপাড়ায় নাফ নদীর পাড়ে একটি লাশ ভেসে ওঠে। পরে লাশগুলো বিজিবি ও কোস্টগার্ড উদ্ধার করে। দৈনিক দেশজনতা /এমএইচ