১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১০

box

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. ইমরুল কায়েস এ দিন ধার্য করেন। আজ এ মামলায় অভিযোগ গঠনের জন্য ধার্যদিন ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ নভেম্বর নতুন দিন ঠিক করেন। এই মামলায় খালেদা জিয়া ছাড়াও মোট ...

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাণিজ্যে প্রক্সি পরীক্ষার্থী চক্র

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি বাণিজ্য ও জালিয়াতি নিয়ে অভিযোগ উঠে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের তালাশ নামক একটি অনুসন্ধানী প্রতিবেদনে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়। তালাশের ১২১তম পর্বে (ভর্তি বাণিজ্য অপহরণ) কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি ভর্তি পরীক্ষার্থী চক্রের মূল হোতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শেখ তানভীরের নাম উঠে আসে। ...

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র সত্য নয়: আমু

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রবিবার সচিবালয়ে আইনঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গতকাল শনিবার সিএনএনের ভারতভিত্তিক অনলাইন নিউজপোর্টাল নিউজ১৮ ডটকমে ‘প্রধানমন্ত্রীকে হত্যায় জিহাদিদের ষড়যন্ত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক ও মনোজ গুপ্তের লেখা ওই প্রতিবেদনে দাবি করা ...

রোহিঙ্গা ইস্যুতে এডিবির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যংক (এডিবি) মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি রাজ্যটির মানুষের বসতি উচ্ছেদ ও অবর্ননীয় কষ্টে সমবেদনা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। সম্প্রতি এডিবির সদর দফতর ফিলিপাইনের ম্যানিলা থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এ ঘটনায় বাংলাদেশের নাম উল্লেখ না করে পার্শ্ববর্তী দেশে উদ্বাস্তুদের চলমান প্রবাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এডিবি। এর ফলে দারিদ্র্য ...

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ২৬১৭ জন

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী হামলায় মোট ২ হাজার ৬শ’ ১৭ বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে ৬শ’ ১৫ শিশু ও ৪শ’ ৪৩ জন নারী রয়েছে। গ্রুপটি আরো জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়। মার্কিন নেতৃত্বাধীন ...

আমড়ার যত পুষ্টিগুণ

নিজস্ব প্রতিবেদক: আকারে যত ছোট, গুণে তত বড়। এক কথায় এটাই হল আমড়া। বহুমুখী উপকারিতার কারণে নিয়মিত খাওয়া যেতে পারে আমড়া। বিশেষজ্ঞদের মতে, নানান পুষ্টিগুণে ভরা আমড়া ব্লাড পিউরিফায়ারের কাজ করে। এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ আর ক্যালসিয়াম। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে আমড়া। তথ্য অনুযায়ী, প্রতি  ১০০ গ্রাম আমড়ায় ৪৬ কিলো ক্যালোরি খাদ্যশক্তির পাশাপাশি ০.২ গ্রাম প্রোটিন, ০.১ ...

সু চির ঘোষণা ভাঁওতাবাজি: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া হবে বলে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দেওয়া ঘোষণাকে ‘ভাঁওতাবাজি’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রংপুরের দর্শনা এলাকায় নিজের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫ থেকে ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, খাওয়ানো এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের জন্য কঠিন হয়ে ...

সেপ্টেম্বরের শেষে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের আগে সারাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রোববার আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুর রহমান বলেছেন, ‘সকালের দিকে হালকা বৃষ্টির দেখা মিললেও সারাদিন ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ রোববার সকাল ৯টা ...

বাকিতে বিমান ভ্রমণের সুযোগ

দৈনিক দেশজনতা ডেস্ক: ভ্রমণ পিপাসুদের জন্য এবার বাকিতে বিমান ভ্রমণের অফার দিয়েছে (ইউএই) ‘ইতিহাদ এয়ারওয়েজ’। ৩-৬ মাসের কিস্তিতে ভাড়া পরিশোধের সুযোগ দিয়ে ‘ফ্লাই নাউ পে লেটার’ নামে এ অফার দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিটি। ইতিহাদ এয়ারওয়ের ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। তবে সবার জন্য এ অফার প্রযোজ্য নয়। এ সুবিধা পেতে হলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্টলমেন্ট করতে হবে। ...

গোয়ালন্দে হেরোইনসহ দুই ব্যক্তি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার ধুঞ্চি গ্রামের মৃত সামাদ শিকদারের ছেলে আব্দুস সালাম শিকদার (২৭) ও জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের আজগর মন্ডলের ছেলে নুরুল ইসলাম ওরফে বাদশা (৪৫)। থানা পুলিশ পৃথক অভিযানে একই এলাকা থেকে ...