১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০২

box

ভারতের কাছে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া : শেবাগ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল শ্রীলঙ্কার মত এই সিরিজ অন্তত ৫-০-তে জিততে পারবেন না কোহলিরা ৷ কিন্তু সিরিজে দু’টো ম্যাচ হয়ে যাওয়ার পর স্মিথদের পারফরম্যান্স দেখে কিন্তু সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে ৷ বীরেন্দ্র শেবাগের মতে, সাফ ভারত সিরিজ ৫-০ তে জয় লাভ করবে৷ চলতি ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র ...

আত্মঘাতী গোলই জেতাল বার্সেলোনাকে

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরু হওয়ার আগেই রণ–হুংকার ছুড়েছিল জিরোনা। ম্যাচেও ছাড় দেয়নি এবারই লা লিগায় উঠে আসা ক্লাবটি। লা লিগার নতুন ‘কাতালান ডার্বি’তে সর্বস্ব দিয়েই লড়েছে জিরোনা। কিন্তু বার্সেলোনার সঙ্গে পেরে ওঠেনি । বার্সেলোনা জিরোনাকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে। ৬৮ বছর পর জাতীয় কোনো প্রতিযোগিতায় কাতালান অঞ্চলের এই দুই ক্লাবের দেখা হলো। স্বাধীনতার দাবিতে ঐকমত্য থাকলেও মাঠে অতিথিদের জিরোনা ...

কালীগঞ্জে গাঁজা ও ট্রাকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালীগঞ্জে ১শ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই চালককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার কাকিনা বাজারের মুসকান হোটেল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাবনার আমিনপুর থানার নুর শেখের ছেলে ট্রাকচালক সাইদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মকুুল শেখের ছেলে সহকারী চালক সজিব (২১)। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমনিরহাট ...

বরিশালে ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী ও কনস্টেবল আটক

বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একটি সরকারি বিশ্রামাগার (রেস্টহাউস) থেকে ইয়াবা বড়িসহ ছাত্রলীগের কর্মী, পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ওই সময় বিশ্রামাগারে থাকা মহানগর আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিনভর নাটকীয়তা শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে আটক করার কথা জানায় গোয়েন্দা পুলিশ। ওই দিন সকাল ...

দ্বিতীয় তিস্তা সেতুর কাজ তৃতীয় দফায়ও শেষ হয়নি

লালমনিরহাট প্রতিনিধি: নানা অজুহাত আর ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণে তৃতীয় দফায় মেয়াদ বাড়িয়েও এখনো কাজ শেষ হয়নি দ্বিতীয় ‘তিস্তা সড়ক সেতু’। এতে করে কমছে না রংপুর ও লালমনিরহাট জেলার প্রায় কয়েক লাখ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নির্মাণ তদারকি সংস্থার খামখেয়ালির কারণে তৃতীয় দফায় সময় বাড়ানোর পরও সেতুর শতভাগ কাজ শেষ হয়নি। তবে নির্মাণ তদারককারী কর্তৃপক্ষ ...

ফুটপাতজুড়ে অবৈধ বাজার, চলাচলে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরপুল পরিবাগ সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে বসানো হয়েছে বাজার। অথচ সড়কের পাশেই রয়েছে হাতিরপুল কাঁচাবাজার। ফুটপাত দখল করে বাজার বসানোর ফলে চলতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। ফুটপাত বাদ দিয়ে সড়কে চলাচলের ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতটি প্রস্থে মাত্র চার ফুট। আর সেই চার ফুটের মধ্যে প্রায় তিন ফুট জায়গা দখল করে বসানো ...

গাইবান্ধায় ১১১ টন চাল জব্দ, ৫ গুদাম সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগে প্রায় ১১২ টন চাল জব্দ করা হয়েছে। পাঁচটি গুদাম সিলগালা করা হয়েছে। এ সময় তিন হাজার ১৭১টি খালি চটের বস্তা ও ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকাও জব্দ করা হয়। শনিবার রাতে জেলা নির্বাহী হাকিম আশিক রেজা উপজেলার ঢোলভাঙ্গা বাজারের মেসার্স খন্দকার ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন। খন্দকার ...

রোহিঙ্গাদের জরুরি সাহায্য দরকার : ইউএনএইচসিআর

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশের পাহাড়, বন, জঙ্গল ও ধানক্ষেতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের করুণ পরিণতি দেখে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘আমি সত্যিই খুব মর্মাহত।’ রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার ভয়ানক সহিংসতা চালিয়েছে উল্লেখ করে ফিলিপো গ্র্যান্ডি আরো বলেন, বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে, তাদের এখন জরুরি ভিত্তিতে খাবার, চিকিৎসাসহ মৌলিক সাহায্য দরকার। শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের শরণার্থী ...

শরীয়তপুরে বিশ দিনে ১৫ গ্রাম পদ্মার নদীগর্ভে বিলীন

শরীয়তপুর প্রতিনিধি: পদ্মায় পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা উপজেলা ও সখিপুর থানাধীন চরভাগার এলাকায় পদ্মা নদীর ভাঙ্গনে অন্তঃত ১৫টি গ্রামের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। ১৫টি গ্রামের গৃহহীন হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক পরিবার। তাছাড়া হুমকির মুখে পড়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিকা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, মূলফৎ বাজার। ভেদরগঞ্জ উপজেলার একটি বাজারের শতাধিক দোকানপাট, রাস্তাঘাট ও ...

টাঙ্গাইলের কাকুয়া ইউপি নির্বাচন আজ

টাঙ্গাইল প্রতিনিধি: দুই দফা উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়ে যাওয়া টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হচ্ছে আজ। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সর্ম্পূণ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। রাত পৌহালেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। সংরক্ষিত প্রার্থী ৭ জন এবং ...