১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪১

box

রোহিঙ্গাদের ত্রাণ ব্যবস্থাপনায় বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী আনলোড ও ডেসপাসে সাহায্য করছে বাংলাদেশ বিমান বাহিনী। ত্রাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির সিনিয়র ট্রাফিক কন্ট্রোল অফিসার উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র (আরএমসি) গঠন করা হয়েছে। স্থানীয় ঘাঁটির সদস্যরা তাদের যন্ত্রপাতি ব্যবহার করে ...

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি: টেকসই উন্নয়ন পর্যটনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ হোটেল মোটেল ব্যবসায়ীরা অংশ নেয়। ...

টুইট করা যাবে দ্বিগুণ অক্ষরে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইট করার সর্বোচ্চ সীমা হলো ১৪০ ক্যারেক্টার। টুইটারে অক্ষর ও দুই শব্দের মাঝখানের স্পেসসহ ১৪০ ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যায় না। ফেসবুক বহু আগে এই শব্দের সীমানা ভাঙলেও এখনো টুইটারের ১৪০ ক্যারেক্টার স্বকীয়তা হয়ে আছে। তবে সেটিকে দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে তারা ২৮০ ক্যারেক্টার চালু করতে যাচ্ছে। সেটি সফল হলে সবার ...

অবশেষে মতিন সরকারের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন বগুড়ার শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকার। বুধবার বেলা ১২টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদাল-১ এ উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করেন। বিচারক এমদাদুল হক তার আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০৯ সালে চকসূত্রাপুরে আবু নাসের ওরফে মুন্সি উজ্জ্বল হত্যা মামলায় মতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ...

নিখোঁজ সরিষাবাড়ীর পৌর মেয়র শ্রীমঙ্গল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর ঢাকা থেকে নিখোঁজ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সিলেটের শ্রীমঙ্গল থেকে তাকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে স্থানীয় পার্কে হাঁটতে যাচ্ছেন বলে বেরিয়ে ...

ধরা পড়লেন মানুষ খেকো স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্রাসনোদার শহরে ধরা পড়লেন এক মানুষখেকো দম্পতি। প্রায় ৩০ জন মানুষকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ৩৫ বছর বয়সী দিমিত্রি বাকশেভ এবং তাঁর স্ত্রী নাতালিয়া।  তারা যে জায়গায় বসবাস করেন সে সামরিক ঘাঁটিতে কাঁটা-ছেড়া ও অঙ্গহীন একটি লাশ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয়।  তল্লাশি করে পাওয়া বেশকিছু খাদ্যদ্রব্য ও মাংসের ডিএনএ পরীক্ষা করা ...

ইউক্রেনে অস্ত্রাগারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অস্ত্রাগারের আশপাশ থেকে অন্তত ২৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আশপাশের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিনশেষে রাজধানী কিয়েভ থেকে ২৭০ কিলোমিটার দূরের কালিনিভকা সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ...

টাঙ্গাইলে বন্যায় ক্ষতি সোয়া ২ কোটি টাকা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এ বছরের বন্যায় ১৯ হাজার ৭৫৫ দশমিক ৬৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ফসলের মূল্য প্রায় ২১২ কোটি ৮২ দশমিক ৩৯ লাখ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, বন্যায় আমন ২ হাজার ৮৯৯ হেক্টর, রোপা আমন ধানের বীজতলা ৪১৩ হেক্টর, রোপা আমন ১৪ হাজার ৮শ’ হেক্টর, আউশ ৬২৮ হেক্টর, সবজি ৯৩৫ হেক্টর, আঁখ ৬ ...

মুন্সীগঞ্জে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে জুবলী রোডে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নেয়ামত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আঃ খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনগর ...

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরেরর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ক্ষমতায় থাকাকালে কৃষকদের সহায়তার জন্য যে ভর্তুকি কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই সাজা দেওয়া হলো। বুধবার নয়জন বিচারক তিন ঘণ্টা শুনানির পর এই রায় ঘোষণা করেন। তবে এর এক মাস আগেই নাটকীয়ভাবে সিনাওয়াত্রা দেশ ত্যাগ করেন। এদিকে সিনাওয়াত্রাকে সাজা দেওয়ার ঘটনায় তার লাখ লাখ ...