১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৮

box

গুলশানে প্লাস্টিক কারখানার অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে একটি প্লাস্টিক কারখানার অফিসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশান-১-এর ১৩৮ নম্বর সড়কের ওই পাঁচ তলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ৮টা ১০ মিনিটে ...

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : আবদুর রব

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক আবদুল মালেক রতন এই মন্তব্য করেছেন। বিবৃতিতে তারা বলেন, জালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার ফলে যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ হ্রাস পেয়েছে সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী। ...

রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসছে। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেইদিকে গোটা বিশ্বের নজর রয়েছে। শান্তিকামী রাষ্ট্রগুলোর প্রত্যাশা রোহিঙ্গা সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদ ঐকমত্যের ভিত্তিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। উন্মুক্ত বিতর্কে মিলিত হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হবে। লাখো লাখো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানকারী রাষ্ট্র বাংলাদেশও এই ...

হাওরে ফসলহানি জামানত বাজেয়াপ্ত ৭ ঠিকাদারের

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ১১টি উপজেলার ৩৬টি হাওরের ১৬০টি প্যাকেজে ৪৭টি ঠিকদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কথা ছিল। কিন্তু চরম অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির জন্য অকাল বন্যায় এক ফসলী বোরো ধান উৎপাদনে সমৃদ্ধ জেলার ৯০ ভাগ ফসল পানিতে তলিয়ে যায়। যাদের বাঁধ নির্মাণের কাজ ৩০ শতাংশের নিচে দেখানো হয়েছে সেই সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০টি প্যাকেজের কাজ দেয়া হয়। ...

ট্রাম্পের বিরুদ্ধে খেলোয়াড়দের অভিনব প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক: জাতীয় সঙ্গীতের সময় হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানাচ্ছেন ফুটবল, বেসবল, বাস্কেটবল খেলোয়াড়রা৷ এক সময় তা যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গদের ওপর পুলিশি নৃশংসতার প্রতিবাদ হলেও, এখন তা রূপ নিয়েছে ট্রাম্পবিরোধী আন্দোলনে৷ কালোদের ওপর পুলিশের নির্যাতন দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ক্ষমত৷ নানা রকম বিদ্বেষমূলক মন্তব্য দিয়ে প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই এই ক্ষত উসকে আসছেন ডোনাল্ড ট্রাম্প৷ প্রেসিডেন্ট হওয়ার পরও পাল্টায়নি তার ...

ভর্তি পরীক্ষায় চবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: মাত্র একমাস বাকি! এরপরই শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে চবি প্রশাসন নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। এর মধ্যে ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে ছবিযুক্ত আসন বিন্যাসের পাশাপাশি নির্ভুল ফলাফল প্রণয়নের জন্য রাখা হয়েছে উত্তরপত্র ডাবল চেকের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছর ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে আসন বিন্যাস ...

সন্ধান পাওয়া গেছে প্লাস্টিকখেকো ছত্রাকের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমরা জানি যে প্লাস্টিক কখনো নষ্ট হয় না, মাটিতে মিশে যায় না। তবে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান পাওয়া গিয়েছে পাকিস্তানের আবর্জনা স্তূপে। প্লাস্টিককে ‘খেয়ে’ ফেলতে পারে বিশেষ এক ধরনের ছত্রাক! যারা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে প্লাস্টিক অণুগুলিকে, অর্থাৎ জোরালো বলে বেঁধে রাখার বন্ড বা ‘হাত’গুলোকে। তার ফলে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় প্লাস্টিকের অণুগুলি। কয়েক সপ্তাহের ...

রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৩ কেজি হেরোইনসহ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল গোদাগাড়ীর মহিশালবাড়ি সামাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া ...

রংপুরে বিচারক নেই ১৩ মাস, সাড়ে ৬ হাজার মামলা বিচারাধীন

আন্তর্জাতিক ডেস্ক: রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক না থাকায় প্রায় ১৩ মাস ধরে বিচার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সাড়ে ৬ হাজারের অধিক মামলার বিচারপ্রার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগের জন্যে ইতোমধ্যে আইনমন্ত্রণালয়ে চিঠি ও আইনমন্ত্রী আশ্বাস দিলেও কার্যত এর কোনো পদক্ষেপ দেখা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।  রংপুর জেলা ও দায়রা ...

সিরিয়ার গৃহযুদ্ধে বেসামরিক লোক নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় সশস্ত্র গ্রুপের হামলায় ৮০ জন নিহত হয়েছেন। বুধবার জাতিসংঘের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু জানায়,  হামা এলাকায় সহিংসতা থেকে বাঁচতে পলায়নরত বেসামরিক মানুষের ওপর এ হামলা হয়।  এতে আহতের সংখ্যা অনেক। নিউ ইয়র্কে জাতিসংঘে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মধ্য সিরিয়ার উত্তর-পশ্চিম এলাকায় যুদ্ধ ও বিমান হামলা বৃদ্ধিতে বেসামরিক মানুষের নিহতের ঘটনায়, এতে বিশেষ করে স্কুল ও হাসপাতাল ...