১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০০

box

ইমরানের ওপর হামলার মামলা প্রতিবেদন ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছে আদালত। রবিবার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করেন। গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইমরান এইচ ...

জার্মানিতে জাতীয় নির্বাচনের ভোটগ্রহন চলছে

অনলাইন ডেস্ক: জার্মানির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশটিতে এবার ভোটার ৬ কোটি ১৫ লাখ। নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিরোধীদল ...

টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা

 টেকনাফ প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে ১৫ কোটি ২৭ লাখ টাকার চার লাখ ৯৫ হাজার ৮শ ৫ পিস ইয়াবা সহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে। সূত্র জানায়, আজ রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মো. লুৎফর রহমান (বিজিবিএম, পিবিজিএমএসের) নেতৃত্বে একটি বিশেষ টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার ...

সৈয়দপুরে ট্রেন থেকে নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন উদ্ধার

  নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রেন থেকে ভারতীয় নেশাজাতীয় ১হাজার ১১৫ পিস ইনজেকশন উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে ওই ইনজেকশনগুলো উদ্ধার এবং এসব বহনকারী জাকিরুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। জাকিরুল দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঘডোর গ্রামের গোলজার রহমানের ছেলে। উদ্ধারকৃত ইনজেকশনের প্রতিটির মূল্য ৩ ...

দিনাজপুরে বজ্রপাতে ৮ জনের মৃত্যু, আহত-৫

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পৃথক ৩টি বজ্রপাতে এক শিশু ও দু’মহিলাসহ ৮জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজরামপুর এলাকায় বজ্রপাতে শনিবার দুপুর দেড়’টায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো ৭ জন। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দু’জন । এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

রোহিঙ্গাদের অন্তরে বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গুলি করে, জবাই করে হত্যা করছে মুসলিম রোহিঙ্গাদের। জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে ৪ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। গতকাল শনিবার থেকে এসব রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আবাসন, পানি ও স্বাস্থ্যসেবা দিতে কাজ শুরু করছে বাংলাদেশের সেনাবাহিনী। সীমান্তে কাঁটাতারের দু’পাশে দুই দেশের সেনাবাহিনীর বিপরীত আচরণে বিস্মিত রোহিঙ্গারা। ...

উ. কোরীয় নেতাও যৌনদাসী রাখেন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সুন্দরী স্কুলছাত্রীদের ধরে এনে গোপন আস্তানায় যৌনদাসী বানিয়ে রাখেন। অভিযোগকারী এক তরুণীর বরাত দিয়ে দি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, সেখানে ওই কিশোরীদের ওপর যৌন নির্যাতন চালানো হয়। হি ইয়ন লিম নামের ওই তরুণী সম্মান এবং প্রাণ নিয়ে বাঁচতে পরিবারসহ দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন। সংবাদমাধ্যমকে হি আরও জানায়, উত্তর কোরিয়ার নেতার এমন ...

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে মধ্যম পাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। ‘খোরামশাহর’ নামক এ ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ খবর দিয়েছে বিবিসি। এর আগে মঙ্গলবার জাতিসংঘে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সমালোচনা করেন। এ সময় তিনি ২০১৫ সালে বিশ্বশক্তি ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। ...

বিসিবির এজিএম’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লষ্ট শাখায় রোববার বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এ রিট আবেদন করেন। এর আগে ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট ...

খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।রোববার বিচারপতি এসএম ইমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সাইফুর রহমান। খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৯ ...