১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০৩

box

সমুদ্রপথে রোহিঙ্গাদের ভারতে ঢোকার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা শরণার্থীরা নিরাপত্তা বাহিনীর বাধায় ভিন্নভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। স্থল সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারলেও সুন্দরবন দিয়ে নদী পথে পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য অপেক্ষায় আছে কয়েকশ রোহিঙ্গা। ভারতে প্রবেশ করতে কক্সবাজার হয়ে অনেক শরণার্থী সুন্দরবন অঞ্চলের দিকে রওয়ানা দিয়েছে। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে খুলনার বনাঞ্চলের দিয়ে কয়েকশ রোহিঙ্গা ভারতে প্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছে। গোয়েন্দারা জানতে ...

চতুর্থ মেয়াদে ক্ষমতায় মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল চতুর্থবারের মত জিতলেন।  জাতীয়তাবাদীদের ঐতিহাসিক সাফল্যের মধ্যেও মার্কেলের রক্ষণশীল জোট খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-খ্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়ন (সিডিইউ-সিএসইউ) আবারও সংখ্যাগরিষ্ঠতা পেল সংসদে। খবর বিবিসি। এ নির্বাচনে ৩৪.৫ শতাংশ নিয়ে নির্বাচনে এগিয়ে আছে সিডিইউ-সিএসইউ। এরপর ২১.৭ শতাংশ ভোট পেয়ে  প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে জোট থেকে বেরিয়ে যাওয়া  স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। এরপরই ১৩.৬ শতাংশ ভোট নিয়ে জাতীয়তাবাদীদের দল ...

উল্টো পথে গাড়ি চালানোয় প্রতিমন্ত্রী-সচিবের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় উল্টো পথে গাড়ি চালানোর জন্য একজন প্রতিমন্ত্রী- সচিবসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদক এ অভিযান চালিয়েছে। রোববার বিকাল ৪টা থেকে ঢাকার হেয়ার রোডে ঘণ্টা দুয়েকের এই অভিযানে উল্টোপথে আসা ৫০টি গাড়িকে জরিমানা করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল ...

মালিতে শান্তি মিশনে ৩ বাংলাদেশি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মেজরসহ চারজন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করেন। এরই ধারাবাহিকতায় রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা ...

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে নতুন করে যুক্ত করা হয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদকে। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞায় থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ...

পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ই-ট্যুরিজমের উন্নতি করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান ডিজিটাল যুগে পর্যটন শিল্পে দেশকে এগিয়ে নেয়ার জন্য ই-ট্যুরিজমে উন্নতি করতে হবে। বিশ্বের যেকোনো স্থান থেকে যেন ভ্রমণকারীরা তাদের উদ্দিষ্ট পর্যটনস্থলের মূল তথ্য পেতে পারে সে বিষয়ে কাজ করতে হবে। রবিবার রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও দি বাংলাদেশ ট্রাভেলস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সাসটেনেবল ই-ট্যুরিজম ফর ফিউচার ...

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের নতুন ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরান একটি নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এর নিন্দা করে বলেছেন, এ ক্ষেপণাস্ত্র মার্কিন মিত্র ইসরায়েলের ওপর আঘাত হানতে সক্ষম। ‘খোররামশাহ’র নামের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা হচ্ছে ২ হাজার কিলোমিটার। ইরানের টিভিতে এর উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়। রাজধানী তেহরানে শুক্রবার এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করার কয়েক ঘণ্টা পর এটি পরীক্ষার ...

ভারতে ইলিশ পাচারকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে আটোরিকশা ভর্তি ১৮০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে দুইজনকে আটক করেছেন র‌্যাব। বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে অটোরিকশা ভর্তি ইলিশ মাছ, মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক করা হয় বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইউসুফ (৩৫) ও একই উপজেলার লরীবাগ গ্রামের মোস্তফা ...

এক লাখ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র বানিয়ে দিতে চায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে নির্যাতনের মুখে শরণার্থী হয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক। মায়ার সঙ্গে সাক্ষাৎকালে আহমেদ রফিক রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ ...

স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হল আজ

নিজস্ব প্রতিবেদক: বন্যার কারণে স্থগিত থাকা জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্যার কারণে এসব এলাকার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট হবে। আর জেলা পরিষদের ভোট সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত। নির্বাচন কমিশনের উপ-সচিব নুরুজ্জামান তালুকদার জানান, বন্যার ...