১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

box

শাহজালাল বিমানবন্দরে ২৬৬ কার্টন সিগারেটসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্ল্যাক ব্যান্ডের ২৬৬ কার্টন সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ দাউম (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল বুধবার রাত ৯টার দিকে সিগারেটসহ ওই যাত্রীকে আটক করে। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুর-ঢাকাগামী ...

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কম্বোডিয়ায় সরকারি সফরের ওপর আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন। ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে’ বলে প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বুধবার জানান। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিনের দেশ সফর করেন।

নব্য জেএমবির সামরিক প্রধানসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টারকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার তিন সহযোগীও গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, নব্য জেএমবির শুরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার মিস্ত্রি, সক্রিয় সদস্য আলমগির ওরফে আরিফ, সক্রিয় সদস্য আফজাল ওরফে লিমন। বুধবার রাত ১টার দিকে তাদেরকে বগুড়ার মোকামতলা বাজারের পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। ...

ফরহাদ মজহার অপহরণ মামলা ফের তদন্তের আবেদন করবেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ফের তদন্তের আবেদন করবেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার। বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলের জন্য সময়ের আবেদন করেছেন মজহারের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ। মজহারের স্ত্রী ফরিদাও আদালতে হাজির ছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেন। ...

সাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৪ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী ...

সাদিয়া হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২১) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সমনের সড়কে এ মানববন্ধন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীর অধক্ষ ডা. মো. নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ...

৮ কোটি টাকার সম্পত্তিতে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ

নিজস্ব প্রতিবেদক: ‘মাদারীপুর টেক্সটাইল এন্ড স্পিনিং মিলস’টির ৮ কোটি টাকার সম্পত্তির বিপরীতে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। এই ঋণ প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকলেও ব্যাংকটির কর্তাব্যক্তিরা বলছেন, সরকারের অনুমতিতে ওই ঋণ দেওয়া হয়েছে। তবে সরকারের পাট ও প্রতিমন্ত্রী মির্জা আজম  বলেন, ঋণ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ব্যাংকের বিষয়। বর্তমানে মিল মালিক ঋণের কোনো কিস্তির টাকা পরিশোধ না ...

রংপুর সিটি নির্বাচনে সেনা চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি এ নেতা অভিযোগ করেন, রসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে নানাভাবে হয়রানি করছেন। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করা ...

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭ শতাধিক যাত্রীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: বিনা টিকেটে ট্রেনভ্রমণের দায়ে গাজীপুরে সাত শতাধিক যাত্রীকে অর্থদন্ড করেছে রেল কর্তৃপক্ষ। ৬ ডিসেম্বর বুধবার দিনব্যাপী জয়দেবপুর জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ব্লক চেক দেয়া হয়। রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী সাংবাদিকদের জানান, বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৭০৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে। ...

উপকূলে ভেসে আসছে ভুতুড়ে নৌকা

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন পরপর একের পর এক নৌকা উত্তর জাপানের উপকূলে ভেসে আসছিল। জীর্ণ এই নৌকাগুলোর কোনোটা খালি ছিল আবার কোনোটাই ছিল গলিত মৃতদেহ। চলতি বছরে মোট ৫৯টি ‘ভুতুড়ে’ নৌকা উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। সর্বশেষ গত শনিবার উপকূলে ভেসে এসেছিল একটি জীর্ণ নৌকা। খালিই ছিল নৌকাটি। তারপর সোমবার সাকাতা উপকূলে একটি পুরুষ দেহ ভাসতে দেখা যায়। দেড় ঘণ্টা পরে ...