নিজস্ব প্রতিবেদক: গত মঙ্গলবার ১০ ঘণ্টার ব্যবধানে এক আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব হত্যার প্রতিবাদে রাঙামাটি এখন প্রতিবাদ বিক্ষোভে উত্তাল। দলীয় নেতাকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় হরতালও পালন করছে যুবলীগ। এসব বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই আবার জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ঝর্ণা চাকমা ও তার স্বামী-সন্তানকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। বুধবার মধ্যরাতে ঝর্ণা চাকমার শহরের ...
box
শ্রীপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর সন্তান প্রসব
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে সাইটালিয়া গ্রামে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী (১২) গতরাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক মেয়ে সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছে। কিশোরী স্বজনরা জানান, বিভিন্ন ঘটনার আলোকে মাকে ছাড়া কিশোরী তাঁর বাবাকে নিয়ে পার্শ্ববর্তী টেংরা গ্রামের ফুফুর বাড়িতে গত এক মাস ধরে অবস্থান করছিলেন। গতকাল বুধবার বিকালে কিশোরীর প্রসব বেদনা শুরু ...
তালাকনামা হাতে পেয়েছি: অপু
নিজস্ব প্রতিবেদক: আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে স্বামী শাকিব খানের পাঠানো তালাকের নোটিশ অবশেষে হাতে পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার তালাকের নোটিশ হাতে পাওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন নায়িকা। গত ২২ নভেম্বর এ নোটিশ পাঠালেও তা প্রকাশ্যে আসে গত সোমবার বিকালে। তার পর থেকেই গত চার দিন ধরে আলোচিত এ জুটির তালাক বিষয়ক ঘটনায় সরগরম গোটা শোবিজ অঙ্গন। গত ...
নাইকোর সঙ্গে চুক্তি অবৈধ ফের শুনানি মুলতবি করেছে হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক : বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকোর ও পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি ফের মুলতবি করেছেন আপিল বিভাগ। ২০১৮ সালের ১১ জানুয়ারি এ বিষয়ে শুনানি হবে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ। ...
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭ শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় শুরু হবে ৩ দিনব্যাপী শেয়ারবাজার মেলা- বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭। বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। এক্সপো উদ্বোধন করবেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। আগামী ...
ডাচ বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৩ দিন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা কোন শাখাতেও লেনদেন করতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংক সূত্রে জানা গেছে, উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য ডাচ বাংল ব্যাংক কর্তৃপক্ষ সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের অংশ ...
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার অভিযোগে আটক ২
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার পরিকল্পনার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান (২০) নামে এক বাংলাদেশি তরুণকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার তাকে দেশটির ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে পরিচয় দেন এই তরুণ। এর আগে গত ২৮ নভেম্বর নাইমুল জাকারিয়া রহমানকে লন্ডন থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক ...
বুড়িগঙ্গার তলদেশে নির্মাণ হবে ‘টানেল’
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সদরঘাট অঞ্চলের বুড়িগঙ্গা নদীর দুই পাড়ের যাত্রী সহজে যাতায়াতের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তলদেশে ‘টানেল’ নির্মাণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং নতুন সম্প্রসারিত টার্মিনাল ভবনে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ নির্দেশনা দেন। এ ...
একাত্তরের এইদিনে মুক্ত হয়েছিল যেসব এলাকা
নিজস্ব প্রতিবেদক: আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পিছু হটিয়ে মুক্ত হয় গাইবান্ধা, নোয়াখালী, সাতক্ষীরা শেরপুর, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ। লাল সবুজের পতাকা উড়িয়ে সেদিন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এই এলাকার মুক্তিকামী জনতা। তবে স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও অযত্ন-অবহেলায় পড়ে থাকা গৌরব গাঁথার স্মৃতিচিহ্নগুলো সংস্কারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গাইবান্ধা : উত্তরের জনপদ গাইবান্ধায় মুক্তিবাহিনীর আক্রমণে টিকতে না ...
আজ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত এক সিদ্ধান্তে সরকারসমূহ, জাতীয় আঞ্চলিক, আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থাসমূহকে প্রতি বছর ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানায়। জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পূর্বেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) তার কার্যক্রমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা ও এর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর