অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য চমৎকার স্থান। এখানে অতি অল্প খরচে বিশ্বমানের পণ্য উৎপাদন করা সম্ভব। আজ বুধবার ঢাকার গুলশানে হোটেল আমরিতে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে সফররত সৌদি আরবের উচ্চ পর্যায়ের ২১ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত এক বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব ...
box
বরিশালে ওষুধ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
বরিশাল প্রতিবেদক: বরিশাল নগরী থেকে রেজিস্ট্রেশন-বিহীন ও অনুনমোদিত ৭ ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস নামক একটি ওষুধ প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। জব্দ অসুধের মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ...
সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের ...
জবির ‘বি’ ও ‘ই’ কোটায় সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ও ‘ই’ ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণিতে কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, প্রচার ও প্রকাশনা দপ্তর এ তথ্যটি নিশ্চিত করেছেন। দপ্তর থেকে জানানো হয়, কোটায় আবেদনকারীদের কোটার সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক এবং উচ্চ ...
কণ্ঠশিল্পী মিলার মামলায় শাশুড়িসহ ৩ জনের জামিন
বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী মিলার দায়ের করা মানহানির মামলায় শাশুড়িসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বু্ধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন- মিলার শাশুড়ি আফরোজা নাসির, দেবর এস এম আর রহমান বাপ্পি এবং একটি অনলাইন পত্রিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম। বুধবার মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু ...
৫১২ জিবি মেমোরি কার্ড বানাবে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং বিশ্বের প্রথম ৫১২ গিগাবাইট (জিবি) মেমোরি কার্ড বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছে। অর্থাৎ স্যামসাংয়ের ফোন সেটগুলোতে এখন থেকে আগের চেয়ে দ্বিগুণ জিনিস রাখা যাবে। গত বছর স্যামসাং ২৫৬ জিবি মেমোরি চিপ বাজারে ছেড়েছিল। নতুন মেমোরি চিপ যোগ করার ফলে স্যামসাং-এর সেটগুলোতে প্রায় কম্পিউটারের সমান ফাইল রাখা যাবে। ৫১২ জিবির মেমোরি চিপে ফোর-কে বা অতি উচ্চমানের ...
সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটক প্রিন্সদের
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক প্রিন্স ও ধনাঢ্য ব্যবসায়ীদের বেশিরভাগই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছেন। এমন তথ্য দিয়েছে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল। কর্তৃপক্ষ বলছে, সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটককৃতদের। তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আর আটক রাজপুত্রদের মধ্যে কারা কারা সমঝোতায় রাজি হয়েছেন, সে তালিকাও প্রকাশ করা হয়নি। তবে এখনও যারা রাজি হননি, তাদের বিচারের মুখোমুখি ...
শেখ হাসিনার সাহায্য চান অপু
বিনোদন ডেস্ক: স্বামী শাকিব খানের তালাকের নোটিশ পাঠানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার একটি জাতীয় দৈনিকের সাথে আলাপকালে শাকিবের তালাক কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ও সুবিবেচনাপ্রসূত মনের মানুষ। তাঁর সহমর্মিতা অতুলনীয়। শাকিবের একরোখা সিদ্ধান্তে আমার জীবন এখন বিপন্ন। প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপই এই দুর্বিষহ অবস্থা থেকে আমাকে মুক্ত করতে ...
জাহাজের ধাক্কায় ফেরীর বাস-ট্রাক নদীতে
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের কাউখালী উপজেলায় লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি ফেরির তলা ফেটে অর্ধনিমজ্জিত হয়ে পড়ায় কঁচা নদীতে ৩টি গাড়ি উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। নদীতে পড়ে যাওয়া তিনটি গাড়ির মধ্যে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক রয়েছে। এ ঘটনার পর বরিশাল-পিরোজপুর-খুলনা-যশোর রুটের গাড়ি চলাচল ব্যাহত হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ...
নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর ডিএসইতে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৮৪ কোটি ৮০ লাখ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর