স্পোর্টস ডেস্ক: একসময় ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণার আগে মাসজুড়ে চায়ের কাপে ঝড় উঠত। গত কয়েক বছরে সেই রোমাঞ্চ হারিয়ে যেতে বসেছে। কারণ বর্ষসেরা ফুটবলারের নাম আগেই ফাঁস হয়ে যায়! এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে প্যারিসের আইফেল টাওয়ারে শুরু হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানেই ঘোষণা করা হবে এ বছরের বর্ষসেরা ফুটবলারের নাম। কিন্তু ...
box
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের বিরোধীতা সত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বুধবার মুসলমানদের পুণ্যভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গত সাত দশক ধরে মার্কিন প্রশাসনের কাছে এটি ‘স্পর্শকাতর’ বিষয় হিসেবেই চিহ্নিত ছিল। বিতর্ক এড়াতেই যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সমঝোতার ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সুরাহা করার যে মার্কিন-নীতি তাঁর স্পষ্ট ব্যত্যয় ট্রাম্পের এই ঘোষণা। হোয়াইট ...
খালেদা জিয়ার সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠক ৬ টায়
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা হবে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগুন নিয়ে খেলছেন : মাহমুদ আব্বাস
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম ইস্যুতে একপেশে সিদ্ধান্ত নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প আগুন নিয়ে খেলছেন। ফিলিস্তিনের সাধারণ জনগণ আপনার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। তিনি এসময় জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী বলেও উল্লেখ করেন। এদিকে বিশ্বনেতাদের এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার আহ্বান অগ্রাহ্য করে একপেশে সিদ্ধান্তে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণায় ...
খালেদা জিয়ার সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল। কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন। দৈনিক দেশজনতা /এন আর
দুদকের জেরার মুখে হঠাৎ অসুস্থ বাচ্চু
নিজস্ব প্রতিবেদক: সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তীব্র সমালোচনার মুখে বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগকারী আবদুল হাই বাচ্চুকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দ্বিতীয় দিনে তাকে প্রায় ছয় ঘণ্টা সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অনেকটা নার্ভাস বোধ করেন বলে জানা গেছে। বুধবার(৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুদকের ...
ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিমানবন্দর থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উত্তরা ২নং সেক্টরে ঢাকা ব্যাংক উত্তরা অফিসের কাছাকাছি একটি স্থানে এই ঘটনা ঘটে। টোকিও মোড লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার বেতনের ৪০ লাখ টাকা ঢাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়। মাইক্রোবাসে করে টাকা নিয়ে যাওয়ার পথে আরেকটা মাইক্রোবাস ডিবি পুলিশ ...
দিল্লির পরিবেশ নিয়ে আইসিসির কাছে শ্রীলঙ্কার অভিযোগ
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলা চলাকালীন পরিবেশ দূষণের মারাত্মক প্রভাবের কারণে মাস্ক পরে ফিল্ডিং করতে দেখা যায় শ্রীলঙ্কান খেলোয়াড়দের। বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে মাঠও ছাড়েন। এছাড়া শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় মাঠেই বমি করেন। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি পেতে পারে বলে মনে হচ্ছে। দিল্লির মারাত্মক দূষণের ঘটনায় বেশ বিপাকে পড়তে পারে ...
বিজয়ের মাস ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় আ.লীগ
নিজস্ব প্রতিবেদক: বিজয়ের মাস ডিসেম্বরেই আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়মমাফিক হবে, সেটি নির্বাচন কমিশনই আয়োজন করবে। তবে আমরা চাই, বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন হোক। কিন্তু তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।’ এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগাম ...
খালাস পেলেন সেই দণ্ডপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্তির পর আপিলে খালাস পেলেন সাবেক (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ। বুধবার বিকেল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক ইকাবাল হোসেন তা মঞ্জুর করে সালাহ উদ্দিনকে খালাসের রায় দেন। খালাস পাওয়ার পর ডা. সালাহ উদ্দিন শরীফ তাৎক্ষণিক তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্য প্রমাণ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর