১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

box

নাইকোর হাইকোর্টের রায় নিয়ে শুনানি ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: গ্যাস উৎপাদন ও সরবরাহে নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের শুনানি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি শেষে আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ২৪ আগস্ট গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে ...

নভেম্বরে ১০৭ জন নারী ধর্ষণের শিকার : মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। শুধু নভেম্বর মাসে ১০৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৩ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে দু’জন। তবে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ধর্ষণের ঘটনা কিছুটা হলেও কমেছে। অক্টোবর মাসে ১১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদ সূত্রে এসব তথ্য জানা গেছে। পরিষদের সাধারণ সম্পাদক মালেকা ...

জেরুজালেমকে রাজধানী ঘোষণায় বিশ্ব নেতাদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, এটা হলো গভীর হতাশার একটি মুহূর্ত। দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কোনো সহায়ক হবে না। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভ ...

মোমিন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক: জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর নেতা, কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার অন্যতম আসামি ওসি রফিক মৃত্যুবরণ করায় তাকে এ মামলা থেকে বাদ দেয়া হয়েছে। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ ...

আরব লীগের জরুরি বৈঠক আহ্বান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ায় আরব লীগের জরুরি বৈঠক আহ্বান করেছে জর্ডান ও ফিলিস্তিন। বুধবারই তারা এ আহ্বান জানায়। এতে বলা হয়, জেরুজালেমে অবস্থিত আল কুদস-এর বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হবে তা আলোচনা হবে ওই বৈঠকে। কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সৌদি গেজেট বলেছে, শনিবার ওই বৈঠক আহ্বান করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ১৩ই ডিসেম্বর ইস্তাম্বুলে ...

জাতিসংঘ-ইইউ’র ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্সের এক খবরে জানানো হয়েছে, আরব দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের তরফ থেকে তার ঘোষণা প্রত্যাখ্যান করা হয়েছে। ...

চাঁদপুরে আশ্রয়ন প্রকল্প অনিয়মের কারণে তালাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামে ভূমিহীনদের আবাসনের জন্যে সরকারের নির্মাণ করা গাজীপুর আশ্রয়ন প্রকল্পের ঘর বা কক্ষ বরাদ্দ নিয়ে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিজন থেকে ঘর বরাদ্দের জন্যে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সরেজমিন পরিদর্শন ...

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৯০৫ সালের এ দিনে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম আতাউর ...

তুরস্কের প্রধানমন্ত্রী আসছেন ১৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সফরে বিনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্নিষ্ট বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।  এরআগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ...

ভিকারুননিসায় ভর্তির লটারি শুরু ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আসন্ন শিক্ষাবর্ষে (২০১৭ সাল) প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি ১০ ডিসেম্বর শুরু হবে। যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বুধবার প্রথম শ্রেণিতে ভর্তির জন্য প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ে প্রায় ৯ হাজার আবেদন নির্বাচন করা হয়েছে বলে স্কুল সূত্র জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৫ অক্টোবর ভর্তির আবেদন শুরু হয়। ...