১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৫

box

ফের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ফের প্রার্থী হচ্ছেন। গতকাল ভোলগা শহরে একটি গাড়ির কারখানার শ্রমিকদের সামনে বক্তৃতায় এই তথ্য জানান প্রেসিডেন্ট পুতিন। আগামী বছরের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিতলে তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পুতিন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ২০০০ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। কয়েকটি জরিপে দেখা গেছে, পুতিন প্রার্থী ...

বাসের ভাড়া কমল, তবে অনিয়ম কমেনি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপনকারী কুড়িল-পূর্বাচল এক্সপ্রেস সড়কে চালু হওয়া বাসের ভাড়া কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। তবে এবারও তারা সরকার-নির্ধারিত ভাড়ার হার মানেনি। ৩০০ ফুট নামে পরিচিত সড়কে বিআরটিসির বাস সেবা চালু এবং ভাড়া নিয়ে অনিয়মের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই গতকাল ভাড়া কমায় বিআরটিসি। বিআরটিসি নতুন করে এই পথে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ ...

রাজশাহী আইএইচটির ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি: ছাত্রীদের ওপরে হামলার ঘটনায় ছাত্রলীগের রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখার চার নেতাকে গতকাল বুধবার রাতেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বহিষ্কৃত চার নেতা হলেন ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি মিজানুর রহমান ও ফয়সাল আহমেদ। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ...

নাস্তিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  আন্তর্জাতিক এক গবেষণা বলছে, বিশ্বের ৮৫টি দেশে ধর্মে অবিশ্বাসী বা নাস্তিকরা প্রচণ্ড বৈষম্য আর নির্যাতনের শিকার হচ্ছেন। এর মধ্যে গত এক বছরে অন্তত সাতটি দেশে নাস্তিকদের বিরুদ্ধে চরম নির্যাতন হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মালয়েশিয়া। ধর্ম বা সৃষ্টিকর্তায় অবিশ্বাসীদের জন্য ৩০টি সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। পশ্চিমা দেশও ঝুঁকিমুক্ত ...

মেসি নন, রোনালদোই পাচ্ছেন পঞ্চম ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক: ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬। এর আগেই ৪ বার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। উপরের ছবিটা তারই একটি পাওয়ার। তবে আজ রাতেই এরকম আরেকটা নতুন ছবি জন্ম নিতে যাচ্ছে। কারণ, গুঞ্জন, কল্পকাহিনী হাওয়ায় মিলিয়ে গিয়ে ব্যাপারটা এখন নিশ্চিত হয়ে গেছে। লিওনেল মেসি বা নেইমার নন। ফিফা বর্ষসেরার পুরস্কারের মতো ব্যালন ডি’অরও জিততে যাচ্ছেন রোনালদোই। আজ রাতে তার হাতেই ...

দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন ...

বাড়ি আসার পথে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সাবিনা ইয়াসমিন (২৭) নামের এক গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে লাশটি স্থানীয় নয়ারচরের মধ্যের চর এলাকা থেকে উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ঢুষমারা থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত গার্মেন্টস কর্মী রাজীবপুর উপজেলার সন্যাসী কান্দি চরের দিনমজুর মোসলেম উদ্দিন ওরফে শোটকা মন্ডলের মেয়ে বলে জানা ...

নির্বাচন ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোন পরিকল্পনা নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হুদা বলেছেন, নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোন সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে হয়রানী করার জন্য কোথাও কোন অভিযান করা হচ্ছে না। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। সুষ্ঠু হবে। গ্রহনযোগ্য হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের ...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি কি করেননি এই বছর? টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এক হাজারের বেশি রান সংগ্রহ করেছেন ভারতীয় ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে টানা ৯টি টেস্ট সিরিজ জেতানোর রেকর্ডও স্পর্শ করিয়েছেন ভারত দলকে। কোহলি সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেও খেলেছেন দুর্দান্ত। দারুণ ধারাবাহিক অবশ্য বছর জুড়েই। সেই সব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উঠে এসেছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে। ওয়ানডে ও টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই ...

আর কত কঠোর হবেন: কাদেরকে ফারুক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিরুদ্ধে সরকারের পক্ষে আর কতটা কঠোর হওয়া সম্ভব, সে প্রশ্ন রেখেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। বিএনপি সহিংসতা করলে কঠোর হাতে মোকাবেলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারির জবাবে এ কথা বলেন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের’ এক মানববন্ধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। গত মঙ্গলবার সচিবালয় এলাকায় ছাত্রদলের ...