১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৯

box

বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। তিনি বলেন, ‘নারী উন্নয়নের স্বীকৃতি হিসেবে আমরা জাতিসংঘের ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম প্রদত্ত ‘এজেন্ট অভ্ চেঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করেছি। নারী ও কন্যাশিশুর সাক্ষরতা ও শিক্ষা প্রসারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো আমাকে ‘শান্তিবৃক্ষ’ স্মারক পুরস্কারে ভূষিত করেছে।’ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়ক ধরে ...

শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার যদি নিজেদের অধীনে নির্বাচন করতে যায় তাহলে নিজেদের কবর নিজেরাই রচনা করবে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।  কারণ ওই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কোনও মানেই থাকবে না। শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রুহুল কবির ...

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান ও ট্যাংক হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি নিরাপত্তা চৌকির ওপর বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বরাবরের মতোই ইসরাইল দাবি করেছে, গাজা থেকে ছোঁড়া রকেটের জবাবে তারা এই হামলা চালিয়েছে। গাজা থেকে এ ধরনের হামলার জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছে ইসরাইল। ...

গেইল ঝড়ে উড়ে গেল খুলনা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের এলিমিনেটর ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে রংপুর রাইডার্স। শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি  হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের ...

ইবির ভর্তি পরীক্ষায় ২ ঢাবি শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই প্রক্সিবাজকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত দুই শিক্ষার্থীর নাম কাজী ফেরদৌস হাসান জয় এবং সাব্বির রহমান। শুক্রবার সকাল ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ফেরদৌস হাসান জয় নাটোরের জিউ পাড়ার ফিরোজ আহমেদের ...

শাকিব-অপুর সংসার রক্ষার্থে ডিএনসিসি’র হস্তক্ষেপ

বিনোদন ডেস্ক: শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ ঠেকাতে সালিশি বৈঠক বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই বৈঠকে তাদের সংসার রক্ষার শেষ চেষ্টা থাকবে। সালিশের জন্য খুব শিগগিরই শাকিব খানের কাছে বিয়ের কাবিননামা চেয়ে নোটিশ পাঠাবে ডিএনসিসি। নোটিশ হাতে পৌঁছানোর পর দুই তারকার পরিবারের অভিভাবকদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসবে কর্মকর্তারা। ...

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

দৈনিক দেশজনতা ডেস্ক: মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ইসলামি সংগঠনগুলোর নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ...

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাইনী ও অবস সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন এবং সংস্থার ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ৯টায় স্থানীয় গ্রান্ড সুলতান রিসোর্টে অনুষ্ঠিত সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। ওজিএসবির চেয়ারপার্সন ডা. লায়লা আরজুমান বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও ...

রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে আওয়ামী লীগের দুই নেতার উপর হামলার মামলায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেসহ এরই মধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় করা পৃথক দুই মামলায় গ্রেফতাররা হলেন- বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা (৬০) ও তার ছেলে সমরজিৎ চাকমা (২১), সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২), বিভময় চাকমা (২৬), সুনীল কান্তি চাকমা (৩৫), বুদ্ধি বিজয় চাকমা (৩২), ...

সরকার সংলাপের আয়োজন না করলে রাজপথে জবাব : মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার সংলাপের আয়োজন না করলে তার জবাব রাজপথ থেকে তারা পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মওদুদ আহমদ বলেন, রাজনীতি একটা গতিশীল বিজ্ঞান। এই গতিশীলতা এমন একটা পর্যায়ে যাবে, তখন আপনারা (সরকার) সংলাপের ...