স্পোর্টস ডেস্ক: স্টিভেন স্মিথের ‘অতিবুদ্ধি’র খেসারত দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া? অবস্থাদৃষ্টে তেমনই মনে হচ্ছে। প্রথম ইনিংসে ২১৫ রানের লিড নিয়েও ইংল্যান্ডকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। জেমস অ্যান্ডারসনের আগুনে বোলিংয়ে খেই হারিয়ে উল্টো ১৩৮ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলোঅন না করানোর সিদ্ধান্তটা মোটেও ভালো হয়নি—ব্যাপারটা বোঝা যাচ্ছিল গতকালই। তৃতীয় দিন শেষে ৫৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা, ফিরে ...
box
৩০০ রোহিঙ্গার ঠাঁই হলো আশ্রয় শিবিরে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে সরকারের চুক্তি হলেও কক্সবাজার টেকনাফ উপজেলা বিভিন্ন সীমান্ত দিয়ে এখনো রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের উনচিপ্রাং, হাড়িয়াখালী ও শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে তিন শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মানবিক সহায়তা দিয়ে দুপুরে টেকনাফ রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক। ...
নাটোরে প্রতিবন্ধী কিশোর দিয়ে চলছে চিকিৎসা প্রতারণা
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক কথিত কিশোর কবিরাজের তেল, পানি পড়া আর ঝাড়ফুঁকে প্যারালাইসিস থেকে শুরু করে সব দুরারোগ্য রোগের চিকিৎসার প্রতারণার অভিযোগ উঠেছে। যে কোন রোগ নিয়ে এলেই তার কাছে রয়েছে চিকিৎসা। মাত্র ২০ টাকা নিয়ে হাজির হলেই ওই প্রতিবন্ধী কিশোরের লাথি আর ফুঁকে সব ব্যথা ও দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে দাবি ওই ...
পুরস্কার পেলেন হাওরবাসীর ৩৩ ‘ডাক্তার আপা’
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে ৩৩ জন পিসিএসবিকে (প্রাইভেট কমিউনিটি সার্ভিস বার্থ এটেন্ডেডেট) পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে এফআইভিডিবি’র মিলনায়তনে কেয়ার জিএসকে’র উদ্যোগে পিসিএসবি(ডাক্তার আপাদের) এ পুরস্কার প্রদান করা হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোশ দাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। কেয়ার জিএসকে’র টেকনিকেল কো-অর্ডিনেটর শহীদুল্লাহ ...
অর্ধশত খাল পুনরুদ্ধারে কর্মপরিকল্পনার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেদখল হওয়া অর্ধশত খাল পুনরুদ্ধারে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কর্মপরিকল্পনা অনুযায়ী খালগুলোর বর্তমান অবস্থা ও অবস্থান, পুনরুদ্ধারের জন্য মূল প্রবাহ অনুযায়ী খালগুলোর সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার ও দূষণকারীদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। পাশাপাশি খালগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সময় নির্ধারণ করে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা আগামী জুলাইর মধ্যে আদালতে দাখিল করতে ঢাকার উত্তর ও ...
চ্যালেঞ্জ নিয়েই দুর্গম কঙ্গো মিশনে দুই নারী পাইলট
নিজস্ব প্রতিবেদক: পিছিয়ে নেই নারীরা। সবক্ষেত্রেই পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে সমানতালে। যুগের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলছেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার তারা যোগ দিবেন দুঃসাহসিক কাজে। শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। এতদিন এ কাজে পুরুষরা সফলতার গল্প বুনেছেন। কুড়িয়েছেন প্রশংসা। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রেখেছেন অগ্রণী ভূমিকা। এবার তার সঙ্গে যোগ ...
বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্কিত মামলার চূড়ান্ত শুনানি আজ
আন্তর্জাতিক ডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমি রামের জন্মভূমি নাকি বাবরি মসজিদের? এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হবে আজ মঙ্গলবার। বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর পূর্তির ঠিক আগের দিন এই মামলায় উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১৩টি আবেদন খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ। ২০১০-এর ৩০ সেপ্টেম্বর রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট। ওই রায়ে ...
সৌদি যুবরাজের গোপন সমঝোতায় ট্রাম্পের জামাতার বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ও ইসরাইলে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও পরামর্শক জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। কিন্তু এই বৈঠকের কথা জানেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সৌদি আরবসহ কয়েকটি দেশের অর্থায়নে এই রাষ্ট্র পরিচালিত হবে বলে কুশনার-মোহাম্মদ বিন সালমানের ‘গোপন বৈঠকে’ আলোচনা হয়েছে। তিনটি সূত্রকে উদ্ধৃত করে এমনটা দাবি করেছে মার্কিন ...
ভারতের গুজরাটে ‘হিন্দুত্বে’র লড়াইয়ে মুসলিমরা কোনঠাসা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গুজরাটের আসন্ন নির্বাচনে বিজেপির ‘কট্টর হিন্দুত্ব’ আর কংগ্রেসের এবারকার ‘নরম হিন্দুত্বে’র ঠেলায় রাজ্যের মুসলিম সমাজ একেবারেই কোণঠাসা। ভোটের আসরে তারা যেন একেবারেই মূল্যহীন হয়ে পড়েছে। রাজ্যে পনেরো বছর আগে ভয়াবহ দাঙ্গার পর থেকেই ক্রমশ গুজরাটের মুসলিমরা আরও বেশি প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন। কিন্ত এই ভোটের মরশুমে দুই প্রধান দলের দুরকম হিন্দুত্ব এজেন্ডায় তাদের কথা যেন সবাই ভুলতেই ...
তদন্তকারী কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: ভাবমূর্তি ক্ষুন্য করতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদী ও তদন্তকারী কর্মকর্তা মনগড়া সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনে শেষ দিনের বক্তব্য প্রদানকালে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, আমাকে রাজনীতি থেকে দূরে রাখার অপপ্রয়াস হিসেবে অনুমান নির্ভর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর