লালমনিরহাট প্রতিনিধি: নদীর এক চর ভাঙে আরেক চর গড়ে’ ভাঙা গড়ার এ খেলা প্রতি বছরেই হয়। ফলে চরাঞ্চলে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠাগুলো একদিকে যেমন বন্যায় বন্ধ থাকে অপরদিকে বাড়ি-ঘর অন্যত্রে সরিয়ে নেয়ার কারণে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ে। আবার দুর্গম কোনো কোনো চরে এখনো গড়েই উঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এসব সমস্যার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের শিশুরা। সরকারি ও ...
box
নারীদের মনোনয়নে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ সম্ভব নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নারীদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করার আইনগত কোন ভিত্তি নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এডভাঞ্চিং ওমেন লিডার শিপ ইন ইলেকশন শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ...
কাপ্তাই হ্রদে ডুবে একজনের মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. ইয়াছিন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের রিজার্ভ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার হালিয়াচরি গ্রামের নূরুল ইসলামের বড় ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট ঘাটে গোসল করতে নামে ইয়াছিন। এক পর্যায়ে হ্রদের পানিতে ডুব দিলে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক ...
ট্রেনের ধাক্কায় শতাধিক বলগা হরিণের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনআরকে জানায়, শনিবার এক ট্রেনের ধাক্কায় ৬৫ টি হরিণের মৃত্যু হয়। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৪১টি হরিণ মারা যায় একই কারণে। ৬৫ হরিণের মালিক হেনরিক কাপজেল এনআরকে বলেন, ‘এই মৃত্যু একেবারেই অস্বভাবিক। মেনে নেওয়া সম্ভব না।’ নরওয়েতে প্রায় ২ লাখ ৫০ হাজার বলগা হরিণের বাসস্থান এবং তাদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমে চারণ ...
তিন তালাকের বিরুদ্ধে মুখ খুললেন মানুসী চিল্লার
বিনোদন ডেস্ক: বিয়ে দুজন মানুষের বন্ধন। কোনও একজনের তার ওপর বেশি অধিকার থাকতে পারে না। সুপ্রিম কোর্টে নিষিদ্ধ হওয়া তিন তালাক প্রথার বিরুদ্ধে এভাবেই সরব হলেন বিশ্বসুন্দরী মানুসী চিল্লার। তিন তালাক থেকে যৌন নিগ্রহসহ নানা সামাজিক ব্যাধি নিয়ে মুখ খুলেছেন মানুসী। তিনি বলেন, ‘বিয়ে দুই ব্যক্তির মধ্যে অত্যন্ত বিশেষ একটি বন্ধুত্বের বন্ধন। এর ওপর কোনও একজনের অধিকার অন্যজনের থেকে বেশি ...
বৃহস্পতিবার ঢাকায় আসছেন পোপ
নিজস্ব প্রতিবেদক: শান্তি ও সংহতির বার্তা নিয়ে আগামী বৃহস্পতিবার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার ঢাকা সফরকালে রোহিঙ্গাদের একটি ছোট গ্রুপের সঙ্গে বৈঠকের বিষয়টিই সবার নজরে থাকবে বলে আশা করা হচ্ছে। মিয়ানমারের উদ্দেশে রোম ত্যাগের আগে দেয়া এক বার্তায় পোপ বলেন, ‘বাংলাদেশ সফরের প্রস্তুতির লগ্নে আমি দেশটির গোটা জনগোষ্ঠীকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা ...
গেণ্ডারিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে রাজধানীর গেণ্ডারিয়া এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলো- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল(৩২)। আজ মঙ্গলবার গণমাধ্যমের কাছে র্যাবের পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আটককৃত দুই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। র্যাবের মিডিয়া উইংয়ের ...
রোহিঙ্গাদের পুনর্বাসনে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানী এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে আশ্রয়ন-৩। যার অধীনে ভাসানচরে ১ লাখ ৩ হাজার ২শ’ রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিত করা হবে। দৈনিকদেশজনতা/ আই ...
চীনে শীর্ষ জেনারেলের ‘আত্মহত্যা’
আন্তর্জাতিক ডেস্ক: চীনে ঝং ইয়ং নামের এক কেন্দ্রীয় সামরিক কমিশনের শীর্ষ জেনারেল কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়। দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশটির সামরিক বাহিনীর সাবেক দুই সিনিয়র কর্মকর্তার সঙ্গে সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত শুরু করার পরই তিনি আত্মহত্যা করলেন। দেশটির কমিশনের এক বিবৃতির বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা ...
বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী-বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোজাফফর দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। আজ মঙ্গলবার ভোরে ওই সীমান্তের ৩১৩ সিএস পিলারের নিকটে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে মোজাফফর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর