১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৮

box

তারেক মাসুদের মৃত্য ক্ষতিপূরণ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। এর আগে গত ১৭ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করেন বিচারক। আদালতে আবেদনকারী নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের ...

আনিসুল হক ফের আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের পিএস মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হককে গত রোববার ফিজিওথেরাপি সেন্টার থেকে আবারো আইসিইউতে নেয়া হয়। আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির সিইও ডা. ...

শেখ হাসিনার অধীনে নির্বাচন মানে ট্রাকের নিচে মাথা দেয়া: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি নির্বাচনে যেতে ভয় পায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে ছাড়া হবে না। আর খালেদা জিয়া ছাড়া তো প্রশ্নই আসে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করা মানে ট্রাকের নিচে মাথা দেয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র ...

ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দেশের সকল মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত পৌরসভা মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার কাছ থেকে ১০মিনিটের ভিডিওর মাধ্যমে তাদের কাছ থেকে নিজেদের মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করা হবে। বাংলাদেশে ...

ঘুষের টাকাসহ হাসপাতালের প্রধান সহকারী গ্রেফতার

নরসিংদী প্রতিবেদক: নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল ইসলাম ও প্যাথলজি সহকারী রেজাউল করিম কে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকালে হাসপাতালে প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দুদক এর বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার এর তত্ত্বাবধানে ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে আট ...

কেরানীগঞ্জে হ্যাপি হত্যায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে হ্যাপিকে হত্যার ঘটনায় স্বামী মুকুলসহ দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় দেন। মামলার অপর আসামির নাম নিলুফা। তিনি শুরু থেকে পলাতক। অপরদিকে আসামি মুকুল হোসেনকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জের আলীপুর ইটাভাটা ব্রিজের নিচে ...

অর্থ আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে

নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা পৃথক তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, পরস্পর যোগসাজশে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাবেক এই ...

জনতা ব্যাংকের কাউন্টার থেকে ৪৫ লাখ টাকা চুরি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় অবস্থিত জনতা ব্যাংকের কোষাধ্যক্ষের কক্ষ থেকে ৪৫ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চিফ ক্যাশিয়ার ও পিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জয়পুরহাট শাখার ম্যানেজার চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ব্যাংক খোলার পর অতিরিক্ত ৪৫ লাখ টাকা সোনালী ব্যাংকে পাঠানোর জন্য পিয়ন ...

শেষ ওভারে মাশরাফির ব্যাটে রংপুরের জয়

স্পোর্টস ডেস্ক:  সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে নাটকীয়তা শেষে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারের স্বপ্ন উজ্জ্বল করেছে মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে নাটকীয় লড়াই শেষে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে ...

এসএসসি-এইচএসসিতে অতিরিক্ত ফি নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: এসসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ সরকারি ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে ...