নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০১৭ পালিত হচ্ছে। সমাবেশ থেকে বাংলাদেশ ...
box
যুবলীগ কর্মীর গুলিতে আহত হলেন ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক (২৭) গুলিবিদ্ধ হয়েছেন।বুধবার (৬ ডিসেম্বর) ভোর চারটার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় নেতা কর্মীরা জানান, রাজনৈতিক বিরোধের কারণে স্থানীয় যুবলীগ কর্মী রমজান (৪০) ছাত্রনেতা মানিককে গুলি করে। পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের সাধারণ ...
ট্রাম্পের ঘোষণা নিয়ে কী বলছেন বিশ্ব নেতারা?
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তেলআবিবে অবস্থিত মার্কিন দূতাবাসও জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। আজ বুধবার ট্রাম্প এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। পাশাপাশি এ নিয়ে উদ্বেগ প্রকাশসহ নানা প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা। আলজাজিরার খবরে বলা হয়েছে, নিজের ইচ্ছা জানাতে ট্রাম্প মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট ...
আইএইচটি ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত পাঁচ ছাত্রী আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তেও নির্দেশ দেয়া হয়েছে। আহত ছাত্রীরা হলেন- ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা খাতুন, একই বর্ষের নাজনিন আক্তার ও তৃতীয় বর্ষের ছাত্রী ...
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়া সফরের নানা বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ তিন দিনের সফরের সফলতাগুলো তুলে ধরবেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেবেন। এ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশ কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন ...
ট্রাম্পের ১০ মাসে সোয়া ২ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কার
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: চলতি বছরের ১০ মাসে অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৪৩ হাজার ৪৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ২ লাখ ২৬ হাজার ১১৯ জনকে নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আগের বছরের তুলনায় গ্রেফতারের হার ৪০ শতাংশ বেড়েছে এবং বহিষ্কারের হার বেড়েছে ৩৭ ...
নয়াপল্টন থেকে বিএনপির ৫ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৫ নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আজ সকালে অফিসের সামনে থেকে আমাদের ৫ নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমি এর নিন্দা জানাই এবং তাদের ...
আগামীকাল নির্বাচন হলেও বিএনপি প্রস্তুত: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামীকালও যদি নির্বাচন হয় তাতে বিএনপি তাতে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। ফখরুল বলেন, ‘সংবিধানে দলীয় অনুচ্ছেদ বসিয়েছে আওয়ামী লীগ। আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ...
আগাম ভোটের খবর ভূয়া: কাদের
নিজস্ব প্রতিবেদক: আগাম নির্বাচনের খবর নেহাতই গুঞ্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর দল আগাম নির্বাচন হলেও প্রস্তুত বলে উল্লেখ করেন। এরপর বিএনপির নেতারাও নির্বাচনের ব্যাপারে তাঁদের প্রস্তুতির কথা জানান গণমাধ্যমে। এ পরিপ্রেক্ষিতে প্রধান ...
স্বামী খুনে স্ত্রীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী সেনাবাহিনীর সৈনিক মো. মহসীনকে হত্যার অভিযোগে স্ত্রী মোছা. সালেহা খাতুন শিউলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সালেহা খাতুন চাঁদপুর জেলার উত্তর মতলবের আইঠাদি মাথাভাঙ্গার সিরাজুল ইসলাম মাস্টারের মেয়ে। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, বর্তমান সমাজে পাষণ্ড স্বামী কর্তৃক স্ত্রী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর