অনলাইন ডেস্ক: আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরাইলি সৈন্যরা। এ নিয়ে মুসল্লিদের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ওই নিষেধাজ্ঞায় ...
সদ্য সংবাদ
সহায়ক সরকারে এত ভয় কেন: মাহবুব হোসেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা একটা সহায়ক সরকার চেয়েছি। আপনারাই (আওয়ামী লীগ) তো তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। তবে সহায়ক সরকারে এত ভয় কেন?তিনি আরো বলেন, সহায়ক সরকারের ব্যাপারে খালেদা জিয়া দেশে এসে সিদ্ধান্ত দিবেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের আয়োজনে প্রতিবাদী নগরিক সমাবেশে এ কথা বলেন তিনি। ...
পাহাড় ধ্বংসের পেছনে দুর্বৃত্তায়ন রাজনীতি দায়ী: আবুল মকসুদ
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেছেন, পাহাড় কেটে ধ্বংসের পেছনে দুর্বৃত্তায়ন রাজনীতি জড়িত। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পাহাড়ে দুর্বৃত্তায়ন রাজনীতি ঠেকানো যাবে না। তবে তিনি পাহাড় ধসের মতো দুর্যোগ মোকাবিলায় একটি সেল গঠনের পরামর্শ দেন। এজন্য তিনি হিল ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে বলেন। তিনি বলেন, এতে সেনাবাহিনী, বিজেপি, ফায়ার সার্ভিস ও ...
প্রয়োজনে সংবিধান পরিবর্তন করুন: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে তারা অক্ষম। তাই তারা ৫ জানুয়ারির মতোই এবারও দেশে একটা অর্থবহ নির্বাচন দিতে ব্যর্থ হবে।’ ...
শনিবার হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এবছর হজের প্রথম ফ্লাইট শুরু হবে সোমবার। শনিবার সকাল ১০টায় হজ ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ক্যাম্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম পরিবর্তন ডটকম-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। ...
লাখো মানুষের বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা
আন্তর্জাতিক ডেস্ক: লাখো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভেনেজুয়েলা। নতুন সংবিধানের পক্ষে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার নির্বাচন করার ঘোষণা দেয়ার পরপরই দেশে বিক্ষোভে অংশ নেয় সাধারণ জনগণ। দিন দিন এই বিক্ষোভ আরো ভয়াবহ হয়ে উঠেছে। খবর বিবিসির। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এখন পর্যন্ত ৩শর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। মাদুরো বলেছেন, এই বিক্ষোভ একবারেই ...
আগামী বছরের মধ্যে নির্মিত হবে সাড়ে ১৯ হাজার স্কুলভবন
নিজস্ব প্রতিবেদক: ‘আগামী বছরের মধ্যে সারাদেশে সাড়ে ১৯ হাজার স্কুলভবন নির্মিত হবে। উপজেলা পর্যায়ে চারতলা, জেলা পর্যায়ে আটতলা ও বিভাগীয় পর্যায়ে দশ তলাভবন নির্মিত হবে’। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন। পিএসসি ও জেএসসি পরীক্ষা-২০১৬-তে ডিআরইউ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি শিক্ষার্থীদের ...
শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ: ১২০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ায় ১২০০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। শাহবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ১৫ শিক্ষার্থী আহত হন। আটক ...
চট্টগ্রাম-বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সমুদ্র ও বেনাপোল স্থল বন্দর সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ আগস্ট বন্দর দুটির ২৪ ঘণ্টা চালু রাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেনাপোল-পেট্টাপোল স্থল বন্দর ২৪ ঘণ্টা খোলা ...
৯০ হাজার জাল হ্যান্ডল নষ্ট করল টুইটার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনলাইনে যৌন হেনস্থা ঠেকাতে আরও কঠোর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটার। মূলত ফেক হ্যান্ডলদের (নকল টুইটার ইউজার) মাধ্যমে যৌন উস্কানিমূলক ভিডিও এবং ছবি ছড়ানো হয় টুইটারে। এ কারণে ৯০ হাজার জাল হ্যান্ডল নষ্ট করল টুইটার। পাশাপাশি বিশেষ সুরক্ষাব্যবস্থা নেয়া হচ্ছে ‘সাইরেন’ নামে একটি অনলাইন সংস্থার বিরুদ্ধে। বিষয়টি প্রথম নজরে আসে বাল্টিমোরের জিরোফক্স নামে একটি তথ্যপ্রযুক্তি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর