১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৯

সদ্য সংবাদ

দৃষ্টি হারানোর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে :কমিশনার

নিজস্ব প্রতিবেদক: শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রের দৃষ্টি হারানোর ঘটনায় যার দোষ প্রমাণ হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘আমরা আহত সেই শিক্ষার্থীর খোঁজখবর রাখছি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্তে যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’ডিএমপি হেডকোয়াটার্সে শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের ...

নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠকে নাহিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান। ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ’র এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ইসরাইলি প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে এই গোপন বৈঠক অনুষ্ঠত হয়। এতে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দীর্ঘ কয়েক বছরের যোগাযোগের পর ...

হজ্বের প্রথম ফ্লাইট সোমবার সকালে

নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবার সকালে হজের প্রথম ফ্লাইট সৌদি অারবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। তাই আজ থেকেই রাজধানীর অাশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে অবস্থান নিতে শুরু করেছেন হজযাত্রীরা। দেশের দূরদুরান্ত থেকে আগেভাগেই ছুটে আসছেন হজের প্রথম ফ্লাইটের যাত্রীরা। এদিকে হাজযাত্রীদের জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে হজ ক্যাম্প। হজযাত্রীদের সকল সুযোগ সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানে। হজ পরিচালক ...

মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি খারাপ অবস্থায় আছে অভিযোগ আদিলুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান অভিযোগ করেছেন যে মালয়েশিয়ায় বহুলোক খারাপ অবস্থায় রয়েছেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আমাকে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি লোক ছিলেন, যার অর্ধেকের বেশি বাংলাদেশি। যাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন’। শনিবার রাজধানীর গুলশানে অধিকার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিলুর রহমান খান এ কথা বলেন। মালয়েশিয়ায় ...

লা লিগার সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে। স্প্যানিশ লা লিগার ২০১৭-২০১৮ মৌসুম ২০ আগস্ট থেকে শুরু হবে। লিগের উদ্বোধনী দিনে রিয়াল মাদ্রিদ খেলবে দেপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে। এরপর ভ্যালেন্সিয়া, লেভান্তে, রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেটিস ও আলাভেসের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা। রিয়াল তাদের মৌসুম শেষ করবে ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচ দিয়ে। বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে। এরপর ...

রাশিয়ার সঙ্গে আঁতাত থেকে বাঁচার উপায় খুঁজছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার আঁতাতের অভিযোগ উঠে আসছে। তারই জের ধরে এবার সহযোগীদের, সন্তানদের এমনকি নিজেকে বাঁচানোর উপায় খুঁজছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যবহারের কথা বিবেচনা করছেন তিনি। জানা গেছে, গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ও রুশ কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের গোপন আঁতাতের ব্যাপারে তদন্ত করছে ...

সন্ত্রাস-জঙ্গিবাদ বরদাশত করব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।’ রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের উদ্বোধন শেষে শনিবার প্রধান অতিথির বক্তব্যে ...

সাতক্ষীরা ছাত্রলীগে অধিকাংশ বিবাহিত

নিজস্ব প্রতিবেদক: বিবাহিত নেতাদের পদ ছাড়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৭২ ঘণ্টার আল্টিমেটামে সাড়া দেননি সাতক্ষীরা ছাত্রলীগের বিবাহিত নেতারা। জেলা ছাত্রলীগের অধিকাংশ শীর্ষ নেতা বিবাহিত হলেও পদত্যাগ করেছেন মাত্র একজন। সংগঠনের অনেকের ছাত্রজীবন অনেক আগেই শেষ হয়ে গেলেও পদ ধরে রেখেছেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে সংগঠনের তরুণ নেতাকর্মীদের মধ্যে। আলটিমেটামের মধ্যে যে একজন পদত্যাগ করেছেন, ...

কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছাত্রাবাস থেকে পুলিশ মনিরুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর সোনাদীঘি এলাকার এসএস ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে। মনিরুল ইসলাম ছাত্রাবাসটির ৬০৪ নম্বর কক্ষে ওঠেন এ বছরের ...

ভেসে উঠেছে বন্যার ক্ষত

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বন্যার পানি নামায় ভেসে উঠেছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের ক্ষত চিহ্ন। ক্ষত-বিক্ষত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও বাড়িঘর বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দুই সপ্তাহের বন্যায় বিধ্বস্ত হয়ে জেলার ৭টি উপজেলার ৩১৮ কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা এখনও উপজেলাগুলোর সঙ্গে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর উপজেলা। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসান আলী জানিয়েছেন শুধু এ উপজেলায় ৮৮ কিলোমিটার রাস্তার ...