নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় আহসানুল আলম অনুপম(১৫) ও নাইমুর রহমান দুর্জয় নামে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনুপম সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের ছেলে এবং দুর্জয় মির্জাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক জালাল উদ্দীনের ছেলে। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম জানান, দুই বন্ধু শুক্রবার সন্ধ্যা ...
সদ্য সংবাদ
সীতাকুণ্ডে পাহাড়ধসে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারি বৃষ্টির পর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা, তার ছেলে মো. ইউনূস, মো. জাহিরের স্ত্রী রাবেয়া, তাদের দুই মেয়ে সাত বছর বয়সী সামিয়া ও দুই বছর বয়সী লামিয়া। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় পাহাড় ধসের এ ...
বেনাপোল রেল স্টেশনে টিকেট না থাকায় টাকা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল রেলষ্টেশনে বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের টিকিট না থাকায় সাধারণ মানুষ হতবিহ্বল। তাদের প্রশ্ন- বেনাপোল থেকে খুলনাগামী মাত্র দুইবার ট্রেন ছেড়ে যায়। সেখানে টিকিট না থাকার কারণ জানতে চাওয়া হয়। যাত্রীদের নিকট থেকে অভিযোগ পেয়ে সরাসরি স্টেশনে গিয়ে টিকিট চাইলে সাফ জানিয়ে দেয় কোনো টিকিট নাই। ট্রেনের ভিতর টিটির কাছে টাকা দিলে হবে। বেনাপোল রেল স্টেশন মাষ্টার ...
শাহরুখের ছোট ছেলে বলল ‘বাবা হ্যান্ডসাম’
বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম স্টার কিড আব্রাম। শাহরুখ খানের ছোট ছেলে বলিউডের যেকোনো পার্টিতে সবার নজর কেড়ে নেয়। বাবার খ্যাতির অর্থ বোঝার বয়স হয়নি তার। তবুও আব্রাম নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছে । বাবার এত জনপ্রিয়তার কারণ খুঁজে নিয়েছে। কী সেই ব্যাখ্যা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা শেয়ার করেছেন শাহরুখ খান। ভারতের আনন্দবাজার পত্রিকাকে শাহরুখ জানিয়েছেন, একদিন তার বড় ছেলে আরিয়ান ...
বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । উপজেলার কাকিনা ইউনিয়নের বানিনগর এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুই শ্রমিক হলেন– উপজেলার কাকিনা ইউনিয়নের চাঁপারতল গ্রামের মনসুর আলীর ছেলে রুবেল মিয়া (২৩) এবং একই গ্রামের আব্দুর জব্বার আলীর ছেলে মোরসালিন (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বিকেলে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে কাকিনা বানিনগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ ...
ফিলিস্তিনি বিক্ষোভে ইসরাইলি সেনার গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ফিলিস্তিনি ৩ নিহত হয়েছেন , ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি । গতকালও মসজিদুল আল আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলমান বিক্ষোভে ফিলিস্তিনিদের সাথে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ বাঁধে। এতে ৩ জন নিহত ও ৩ শতাধিক আহতের ঘটনা ঘটে। এ দিন আটক করা হয় ২৭ জন ফিলিস্তিনিকে। এর আগের ...
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার কাজিপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা আহতদের মধ্যে ৭ জনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। শনিবার ভোর রাতে কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ...
ধর্মীয় স্বাধীনতা হরণের অধিকার নেই ইসরাইলের: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জেরুজালেমে ক্রমবর্ধমান উত্তেজনায় আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে ইসরাইলি নিষেধাজ্ঞার পর ফিলিস্তিনি ও ইসরাইলি প্রেসিডেন্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে গোলাগুলির ঘটনার কারণে আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এরপর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ...
জঙ্গি দমনে আরো কঠোর হতে আইজিপির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: জঙ্গি দমন ও মাদক নির্মূলে আরো কঠোর হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক। ডিএমপি সদর দপ্তরে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন। শুক্রবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান ...
বাংলাদেশের কোচ হচ্ছেন রামানায়েকে
ক্রীড়া ডেস্ক : আবারো বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন শ্রীলঙ্কার চাম্পাকা রামানায়েকে। শ্রীলঙ্কা, ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম ও ক্রিকইনফোর দেওয়া তথ্যমতে তিনি বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন। যদিও কোর্টনি ওয়ালশ বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে চাম্পাকা রামানায়েকে বিসিবির হাই পারফরম্যান্স দলের পেস বোলিং কোচ হতে পারেন। ২০০১ সালে শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান চাম্পাকা রামানায়েকে। এরপর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর