১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩৩

সদ্য সংবাদ

ইবি সিন্ডিকেটে ৪ জনের বিরুদ্ধে শাস্তি ,৩ জনকে শোকোজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২৩৫ তম সিন্ডিকেটে ৪ জনের বিরুদ্ধে শাস্তি ও ৩ জনকে শোকোজ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভিসির বাস ভবনে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটে মোট ৭ টি তদন্ত কমিটির রিপোর্ট উন্মোচন করা হয়। এর মধ্যে ২ টি বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ও ৩ টি বিষয়ে ...

জুস খেয়ে ডেকে আনছেন বিপদ

স্বাস্থ্য ডেস্ক: বাসায় কিংবা বাসার বাইরে। নতুন প্রজন্ম মজেছে জুসে। দোকান থেকে কেনা নানা রকম জুসের বোতল ঢকঢক করে গলায় ঢালে আরাম করেই। কিন্তু এতেই বিপদ ডেকে আনছে অনেকেই।বিশেষজ্ঞরা বলছেন, ফলের জুসে ওজন বাড়ে হু হু করে। কারণ, জুসে থাকে বেশি চিনি, প্রচুর ক্যালরি।স্মুদি, মিল্কশেইকের অসাধারণ টেস্ট। বাচ্চা থেকে বুড়ো- সবাই মজে এই ধরনের পানীয়ে। কিন্তু দোকানে তৈরি স্মুদিতে থাকে ...

‘সরকার নিম্ন আদালতকে কুক্ষিগত করেছে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যখন দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘নিন্ম আদালতকে তো আপনারা কুক্ষিগত করে ফেলেছেন, উচ্চ আদালতকেও করতে চান। তখন আমাদের আর কথা বলার প্রয়োজন হয় না। আইনের শাসন থাকার কোন কারণও নাই। যখন আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় করণ করা হয় তখন দেশে আইনের শাসন বা বিচার ভেঙে পড়ে। তিনি ...

ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ২০ কিলোমিটার জুড়ে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে কোলকাতা থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক, ...

প্রেসার কুকারে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: ডুমুরিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের রেখে যাওয়া একটি প্রেসার কুকারের ভিতর থাকা বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোনা বান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘোনা বান্দা এলাকায় জ্যোতিন্দ্র নাথ বিশ্বাসের চায়ের দোকানে বেশ কিছু লোক বসেছিলেন। এ সময় এক যুবক সেখানে ...

সীতাকুণ্ডে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়ধসে ...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ:ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

মো: গোলাম আযম সরকার. রংপুর আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাধারণ সম্পাদকসহ ১২ নেতাকর্মী আহত হয়েছে। বুধবার মধ্যরাতে ক্যাম্পাসের শহীদ মুখতার এলাহী হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে এগারটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া নিয়ন্ত্রিত শহীদ মুখতার ইলাহী হলের ...

দুঃশাসনের অবসান ঘটাতে চায় বিএনপি : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক বর্তমান আওয়ামী লীগ সরকার জার্মানির হিটলারের নাৎসি বাহিনীকেও অতিক্রম করে চলেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিটলার হত্যাযজ্ঞ, অত্যাচার-নির্যাতন করার সুযোগ পেয়েছিলো অল্প দিন। আর আওয়ামী লীগ গত ৮ বছর ধরে এই হত্যা-নির্যাতন-নিপীড়ন-নির্মমতা-পাশবিকতা করে চলেছে। যেখানে যাবেন একটা-দুটা-তিনটা-পাঁচটা-দশটা, এই আমাদের ছাত্ররা, কর্মীরা, সাধারণ মানুষ তারা আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ দিয়েছে, পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে। ...

নির্বাচন কমিশনের নতুন সচিব হেলালুদ্দীন আহমদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।এ ছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। অপর এক প্রজ্ঞাপনে নির্বাচন ...

গাইবান্ধায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

অনলাইন ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়িতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ি সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠনের কথা ছিল বৃহস্পতিবার। সেই অনুযায়ী গাইবান্ধা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা পলাশবাড়ি কলেজে পৌঁছেন। সম্মেলন শুরুর আগে ছাত্রদলের একটি মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করতে থাকে। ...