১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৫১

সদ্য সংবাদ

সৌদি তেল শোধনাগারে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

দৈনিক দেশজনতা ডেস্ক: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে। স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কোনো ...

প্রথম হজ ফ্লাইট কাল

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে শেষ হয়েছে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সার্বিক প্রস্তুতির কাজ । আগামীকাল সোমবার সরকারি ব্যবস্থাপনাধীন সকাল ৭টা ৫৫মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে (বিজি ১০১১) ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এদিকে, গত ২২ জুলাই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে গত ২১ জুলাই শুক্রবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে ধর্মমন্ত্রী অধ্যক্ষ ...

মালিবাগে ডাস্টবিনে মৃত নবজাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে একটি ময়লার স্তূপ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে রামপুরা থানার টহল পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। রামপুরা থানার উপপরিদর্শক আতাউর জানান, রাতে ডিউটি করার সময় মালিবাগ সুপার মার্কেটের পাশের ডাস্টবিন থেকে মৃত ছেলে বাচ্চা উদ্ধার করা হয়। কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কে ...

আ.লীগ সহায়ক সরকারের জন্য গাড়ি পুড়িয়েছিল: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ৯৬ সালে আন্দোলনের নামে গাড়ি পুড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ বলেছিল ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন ...

ইউএনও সালমনের মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে উপজেলা প্রশাসনের আমন্ত্রণপত্রে ছাপানোর অভিযোগ এনে আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। রবিবার বেলা ১২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করা হলে বিচারক অমিত কুমার দে আবেদনটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি শেষে মামলাটি খারিজ করে দেন। ...

সড়ক ধসে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের চাঁনপুর ব্রিজের সংযোগ সড়কটি ধসে পড়েছে। এর ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুনারুঘাট-মাধবপুর ভায়া সাতছড়ি রোডের যোগাযোগ ব্যবস্থা। এতে বর্তমান মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সড়কটি ভেঙে যাওয়ার  ফলে একইসঙ্গে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে কয়েকটি চা বাগান ও বিজিবি ক্যাম্পের লোকজনের চলাচল। এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার ...

ইসরায়েল আল আকসা থেকে মেটাল ডিটেক্টর সরাতে পারে

দৈনিক দেশজনতা ডেস্ক: ইসরায়েল জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে বসানো মেটাল ডিটেক্টরের বিকল্প খুঁজছে । দেশটির মেজর জেনারেল ইয়োভ মরদেশাই এমনটাই আভাস দিয়েছেন। বিবিসির খবরে জানা যায়, মেজর জেনারেল ইয়োভ মরদেশাই  নিরাপত্তা রক্ষায় মেটাল ডিটেক্টরের বিকল্প উপায় কী কী হতে পারে, সে প্রস্তাব দেওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান । এ মাসের শুরুতে জেরুজালেমের হারাম আল-শরিফ প্রাঙ্গণে পবিত্র স্থান আল-আকসা মসজিদের ...

নড়াইলে পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামে সৈয়দ আল-মামুন উজির আলী নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনে অসুস্থ হয়ে স্ত্রী ফাতেমা আক্তারকে (২৫)  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের আব্দুল মান্নান শরীফের মেয়ে ফাতেমা আক্তার শিখার সঙ্গে লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের সৈয়দ সিরাজ আলীর ছেলে পুলিশ কর্মকর্তা সৈয়দ ...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮. ৯১

নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী । এর পরপরই ১০টি শিক্ষা বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করবে। জানা গেছে, এবার সারাদেশে এইচএসসিতে পাসের হার ৬৮. ৯১ শতাংশ। ...

কাঁঠালবাড়িয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে যানজট

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালাবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে, স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। রোববার সকালে ১৭টি ফেরির মধ্যে ২টি রো রো, ২টি কে-টাইপ, ভিআইপি ২টি ও ৫টি ডাম্ব ফেরি চলাচল করছে দীর্ঘ সময় নিয়ে। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের টিএস জাহিদুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই নৌরুটে ...