১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:০৪

পাহাড় ধ্বংসের পেছনে দুর্বৃত্তায়ন রাজনীতি দায়ী: আবুল মকসুদ

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেছেন, পাহাড় কেটে ধ্বংসের পেছনে দুর্বৃত্তায়ন রাজনীতি জড়িত।
তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পাহাড়ে দুর্বৃত্তায়ন রাজনীতি ঠেকানো যাবে না। তবে তিনি পাহাড় ধসের মতো দুর্যোগ মোকাবিলায় একটি সেল গঠনের পরামর্শ দেন। এজন্য তিনি হিল ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে বলেন। তিনি বলেন, এতে সেনাবাহিনী, বিজেপি, ফায়ার সার্ভিস ও পুলিশকে সম্পৃক্ত করতে হবে।
শুক্রবার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে ভূমিধস: কারণ, ফলাফল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়াদি’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
বাপা, বাংলাদেশ-চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ-চায়না কালচারাল অ্যান্ড ইকোনমিক সেন্টার এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এম শহীদুল ইসলাম।
নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মাহবুবা নাসরিন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান পিএসসি, ঢাকাস্থ ইউএনডিপি’র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক আরিফ আব্দুল্লাহ খান এবং নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ মো. আনসার আলী।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ