৬ই মে, ২০২৬ ইং | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৩

সহায়ক সরকারে এত ভয় কেন: মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা একটা সহায়ক সরকার চেয়েছি। আপনারাই (আওয়ামী লীগ) তো তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। তবে সহায়ক সরকারে এত ভয় কেন?তিনি আরো বলেন, সহায়ক সরকারের ব্যাপারে খালেদা জিয়া দেশে এসে সিদ্ধান্ত দিবেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের আয়োজনে প্রতিবাদী নগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যে রয়েছে তা প্রত্যাহার করতে হবে। যারা মামলা করেছে তাদেরকেও দেশ থেকে বিতারিত করতে হবে।
তিনি বলেন, মামলা প্রত্যাহার একটা জিনিস, মামলা কেন করা হয়েছে সেটা আরেকটা জিনিস। মামলাটি করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। কিন্তু আমাদের দুঃখ হয় যখন দেশে সর্বোচ্চ পর্যায়ের নেত্রী প্রধানমন্ত্রী বলেন, একটা বিচারাধীন মামলায় খালেদা জিয়া নাবালকদের টাকা আত্মসাৎ করেছেন। আমি জানি না, যখন তিনি এই কথাটি বলেন তখন তার বোধ জ্ঞান কোথায় ছিল! যেখানে মামলায় আত্মসাৎ জাতীয় কোনও অভিযোগ নাই। মামলায় বলা হয়েছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালিন ক্ষমতার অপব্যবহার করেছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহজাদা সৈয়দ মো. ওমর ফারুক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ