১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:২২

সদ্য সংবাদ

মোদির রোহিঙ্গা বিতাড়ন সিদ্ধান্তে মমতার না

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমার থেকে উৎখাত হওয়া যে সব রোহিঙ্গা মুসলিম এ দেশে ঢুকেছেন, তাঁদের নরেন্দ্র মোদির সরকার ‘পুশব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নীতি মেনে চলতে বলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ফরমান মানতে নারাজ। নবান্নের শীর্ষ মহলের সিদ্ধান্ত, উদ্বাস্তু রোহিঙ্গারা এ রাজ্যে থাকতে চাইলে মানবিকতার খাতিরেই তাঁদের থাকতে দেওয়া হবে। কোনও অবস্থাতেই জোর করে ফেরত পাঠানো ...

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকতারুল ইসলাম (২৫) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহত আকতারুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহতরা হলেন- যশোরের চৌগাছার শফিকুর রহমান শফিক, আনোয়ার হোসেন ও যশোরের আরাজী সুলতানপুর গ্রামের সুজন মিঞা। বনপাড়া হাইওয়ে ...

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সির মেসি আর বার্সেলোনার মেসির মধ্যে যেন অনেক ফারাক। কদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে বিপক্ষে আর্জেন্টিনা পয়েন্ট খুইয়েছে। সে ম্যাচে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ন্যু ক্যাম্পে ফিরেই চিরচেনা ঝলক দেখিয়েছেন। তার হ্যাটট্রিকে শনিবার রাতে বার্সেলোনা এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। স্প্যানিশ লা লিগার ঠিক আগের ম্যাচেও মেসি জোড়া গোল পেয়েছলেন। এবার মৌসুমের প্রথম ...

রাখাইনে রোহিঙ্গা যোদ্ধাদের অস্ত্রবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র পক্ষ থেকে রাখাইন রাজ্যে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে এই অস্ত্রবিরতি এক মাস পর্যন্ত কার্যকর থাকবে। আরসা জানিয়েছে, রোববার থেকেই এই অস্ত্রবিরতি কার্যকর হবে। একতরফা এই অস্ত্রবিরতি ঘোষণার পাশাপাশি সংগঠনটি মিয়ানমার সেনাবাহিনীকেও তা পালনের জন্য আহ্বান জানিয়েছে। গত ২৪ আগস্ট ...

রংপুরে বাসচাপায় ডোমারের ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: রংপুর নগরীর উত্তম হাজিরহাট মুচির মোড় এলাকায় বাসচাপায় নীলফামারীর ডোমারের ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তাদের দাবি, ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার ও স্পিড ব্রেকার নির্মাণ। কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম দুই ...

বাঞ্ছারামপুরে সরকারি হাসপাতালটি চালু না করায় রোগির ভোগান্তির শেষ নেই

আশিকুর রহমান,বাঞ্ছারামপুর (প্রতিনিধি): ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধনের পূর্বেই ব্যবহারের অনুপোযোগি হয়ে পড়েছে বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন বরাবর এক চিঠিতে সম্প্রতি এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.বি.এম. মশিউল আলম। চিঠিতে উল্লেখ করা হয়, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্য থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য গত বছরের ২৪ আগস্ট হস্তান্তর করেন ঠিকাদার। সে ...

সন্ত্রাস দমনে শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সন্ত্রাস দমনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনিটরিংয়ের সব রকম প্রস্তুতি নিয়েছে। দেশটিতে শিক্ষার্থী ও উচ্চ শিক্ষিত লোকজনের একটি গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ার পর তারা এ কাজ শুরু করে। খবর সিনহুয়ার। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেন, জাতীয় সন্ত্রাস দমন কর্তৃপক্ষ এ দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যবেক্ষণের কাজ শুরু করেছে।তিনি আরও বলেন, শিক্ষা ...

চীনে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিখোঁজ ৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে যাত্রীবাহী একটি ভ্যান নদীতে পড়ে ৯জন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার পুলিশ এ কথা জানায়। খবর সিনহুয়ার।আবা তিব্বতি ও কিয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে শুক্রবার সকালে ধূসর রংয়ের একটি ভ্যান নদীতে পড়ে গেলে তারা নিখোঁজ হন। ভ্যানে থাকা ৯জনের সকলেই বর্তমানে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি জামতাং কাউন্টির বুখামুতা গ্রামে। তাদের মধ্যে চালক ও তার পরিবার রয়েছে। ...

বিএনপি নির্বাচনে আসলে আ’লীগের অস্তিত্ব থাকবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপিকে মানববন্ধন করতে দেওয়া হয় না, কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। কারণ আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। তারা জানে বিএনপি যদি রাজপথে আসে এবং নির্বাচনে আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ...

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি)- ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেন, ‘আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যে কোন ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের ...