১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

সদ্য সংবাদ

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি : আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা। আগামী ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজা। মণ্ডপ থেকে মণ্ডপে বেজে ওঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। পাঁচ দিনের উৎসবের পর ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের পর ঘটবে এর সমাপ্তি। ...

মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার বেলা পৌনে ১২ টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর উচিত বিদেশ সফরে গিয়ে আন্তর্জাতিক মহল বিষয়টি বুঝিয়ে সমস্যার সমাধান করা। সরকার যথাসময়ে কূটনৈতিক ব্যবস্থা গ্রহন করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়। তিনি ...

ঈদের পর চিরচেনা রূপে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছিল মানুষ। গ্রামমুখী হওয়ায় কয়েকদিন রাজধানী প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ঢাকা শহর অচেনা মনে হয়েছিল কয়েকদিন। গত রবিবার ঈদের ছুটি শেষ হলেও অনেকে বাড়তি ছুটি নেয়ায় গত সপ্তাহজুড়ে রাজধানীর পথঘাট ছিল অনেকটাই ফাঁকা। আর থেকে অফিস আদালত খোলায় আবার পুরোনো চেহারায় ফিরে এসেছে রাজধানী। দীর্ঘ ছুটির পর যানজট এবং কর্মব্যস্ত মানুষের ...

হাতিরঝিলে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থেকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় কাইয়ুম সরকার (২৭) নামে এক পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্ট সোসাইটির গেটের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। রোববার সকালে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, রক্তাক্ত অবস্থায় হাতিরঝিলে পড়ে থাকতে দেখে কাইয়ুম সরকারকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে এবং পরে উন্নত ...

সম্মানসূচক অস্কার পাচ্ছেন চারজন

বিনোদন ডেস্ক: কানাডীয় অভিনেতা ডোনাল্ড সাথারল্যান্ড ও ফরাসি নির্মাতা আনিয়েস ভার্দা এ বছর পেতে যাচ্ছেন সম্মানসূচক অস্কার বা গভর্নরস অ্যাওয়ার্ড। তাঁদের সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন মার্কিন নির্মাতা চার্লস বার্নেট ও চিত্রগ্রাহক ওয়েন রোইজম্যান। ডোনাল্ড সাথারল্যান্ডগত বুধবার একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে। আসছে নভেম্বরের ১১ তারিখ এই চারজনের হাতে একাডেমি নবম গভর্নরস অ্যাওয়ার্ড তুলে দেবে। চলচ্চিত্রে ...

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: আদালত কবি ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন এ দিন ধার্য করেন। ফরহাদ মজহার গত ৩ জুলাই ভোরে শ্যামলীর রিং রোডের ১ নম্বর হক গার্ডেনের ...

দিল্লিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির শাহদারাতে বিদ্যালয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিকাশ (৪০) নামের ওই কর্মচারীকে গতকাল শনিবার গ্রেপ্তার করে। গুড়গাঁওয়ের এক বিদ্যালয়ের শৌচাগারে বাসের কর্মী সাত বছরের শিশুকে হত্যার ঘটনা প্রকাশ পাওয়ার এক দিন যেতে না যেতেই এ ঘটনা ঘটল। পুলিশ এনডিটিভিকে বলেছে, বিকাশ তিন বছর ধরে ওই বিদ্যালয়ে কাজ করেন। আগে ...

বাংলাদেশের উদারতার প্রশংসায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক সংকটে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেছে। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই প্রশংসা করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টারও প্রশংসা করছে। ৮ সেপ্টেম্বর জাতিসংঘ জানায়, মিয়ানমারের রাখাইনে চলমান সহিংস দমন-পীড়নের মুখে গত ২৫ আগস্ট থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ...

প্রতিবন্ধী স্বামীকে হত্যায় সন্তানসহ স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় এক স্ত্রী সন্তানদের নিয়ে তার স্বামীকে হত্যার পর লাশ গুম করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্ত্রী সন্তানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ খুনের শিকার তৈয়ব আলীর (৫২) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তৈয়ব আলী স্থানীয় একজন ভাঙারি ব্যবসায়ী। সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তার হত্যাকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত ...

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে নালার পানিতে পড়ে লিমন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোলদাহ হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল লিমন। বলটি তুলতে গিয়ে পার্শ্ববর্তী খালের নালার পানিতে পড়ে যায় লিমন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে ...