১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

সদ্য সংবাদ

যমুনা এলপি গ্যাস সিলিন্ডারে পানি, গ্রাহকরা প্রতারণার শিকার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় এলপি গ্যাস সিলিন্ডারে গ্রাহক প্রতারণার নয়া কৌশলের খবর পাওয়া গেছে । সিলিন্ডারের মুখ সিল করা নেই। শুধুমাত্র প্লাষ্টিক ক্যাপে মুখ আটকানো। ওজন ১২ কেজি নিশ্চিত হয়ে দোকান থেকে একটি যমুনা এলপি গ্যাস সিলিন্ডার কিনলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গ্রাম্য হাটের চা দোকানী আবদুল লতিফ। কয়েকদিন ব্যবহার করার পর দেখা গেলো সিলিন্ডার থেকে আর গ্যাস বের হচ্ছে না। ...

কালকিনিতে এল জি ই ডির ঠিকাদারদের মানববন্ধন

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি : স্থানীয় সরকারের অধীনে ১০% নিন্ম/ ঊদ্ধদর পদ্ধতিতে সর্বোচ্চ টানওভার শর্ত বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলা ঠিকাদার সমিতি। আজ(রবিবার) সকালে উপজেলা চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন ঠিকাদার সরদার লোকমান হোসেন, দুলাল হোসেন বেপারী, জামাল সরদার, মেসবাউদ্দিন চৌকিদার, সাহেআলম সরদার সহ স্থানীয় ঠিকাদার নের্তৃবৃন্দ। এসময় তারা দাবী জানিয়ে বলেন ‘ ...

পাকিস্তানে সাগরে ডুবে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির সংলগ্ন আরব সাগরে ডুবে দুই শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা দু’টি পরিবারের সদস্য। পিকনিক করতে তারা সেখানে গিয়েছিল। রোববার পাক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দু’টি পরিবার আরব সাগরের তীরে হকসবে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। তখন সাগর বেশ উত্তাল ছিল। এসময় সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যায় ১২ জন। আজ রোববার সকালে প্রত্যেকের ...

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দিন: বিশ্ব সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে অব্যাহত বর্বর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে নিজ দেশে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাস করতে পারে এবং রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজেদের আবাসভূমিতে ফিরতে পারে- তা নিশ্চিত করতে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি এ আহ্বান ...

সামিট গ্রুপের ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট গ্রুপের ২ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১ জানুয়ারি, ২০১৬ থেকে ৩০, ২০১৭ পর্যন্ত অর্থাৎ ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সেবা ও আবাসন খাতের সামিট এলায়েন্স পোর্ট, বিদ্যুৎ ও জ্বালানী খাতের সামিট পাওয়ার লিমিটেড।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সামিট এলায়েন্স পোর্ট ১ জানুয়ারি, ২০১৬ থেকে ৩০, ...

আমিরাতে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। ওসমান আলীর সভাপতিত্বে ও ভিপি মাসুদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রফিক আহমেদ। প্রধান বক্তা ছিলেন, সিনিয়র উপদেষ্টা হাজি ফারুক হোসেন। বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য ...

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে ডিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে এক হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৫ কোটি ৬২  লাখ টাকা  বেশি। আগের ...

গণহত্যার দায়ে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত: মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রোববার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। কাজী রিয়াজুল হক বলেন, মিয়ানমার যেটি করছে, সেটি গণহত্যার শামিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যা ঘটেছিল, মিয়ানমারের আরাকানে অনুরূপ ঘটনাই ঘটেছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমরা ...

মুন্সীগঞ্জে বিএনপির ২ নেতাকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালিশি বৈঠকে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেতকা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম (৫৫) এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি মো. আলি খান (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ...

কুষ্টিয়ায় নালায় পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে নালার পানিতে পড়ে লিমন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোলদাহ হাজীপাড়া এলাকায় রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লিমন বোলদাহ হাজীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। হরিপুর ইউপির চেয়ারম্যান মোছা. শম্পা রেজা জানান, সকালে বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল লিমন। বলটি পাশের নালার পানিতে পড়ে গেলে সেটি ...