১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৩০

সদ্য সংবাদ

সৌদি-কাতার সম্পর্কের বরফ গলছে না

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব জানিয়েছে, কাতারের সঙ্গে তাদের পূর্বনির্ধারিত সংলাপ বাতিল করা হয়েছে। চলমান সংকট নিরসনে কাতার আমির এবং সৌদি বাদশার সঙ্গে টেলিফোনে কথোপকথনের কিছুক্ষণ বাদেই রিয়াদ এই সিদ্ধান্তের কথা জানায়। এর ফলে গত ৩মাস ধরে চলা কাতার ও সৌদি জোটের সঙ্গে চলমান সংকট নিরসনের সম্ভাবনাও অনেকখানি কমে গেল। খবর আল জাজিরার। সংকট শুরুর পর শুক্রবার প্রথমবারের মতো কাতারের আমির ...

গুরু রামের আস্তানায় বিস্ফোরক কারখানা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমের আস্তানায় দ্বিতীয় দিনের অভিযানে অবৈধ বিস্ফোরক কারখানার সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আদালতের নির্দেশে হওয়া ওই অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। ‘স্যানিটাইজেশন’ (Sanitization) নামের ওই অভিযানে ৮০টির বেশি বিস্ফোরক ভর্তি কার্টন উদ্ধার করা হয়েছে। কারখানাটি সিল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বিশেষজ্ঞরা এখন উদ্ধারকৃত বিস্ফোরকের ফরেনসিক পরীক্ষা ...

শাক-সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে লাগামহীন সবজির বাজারে ঈদের পর কিছুটা স্বস্তি এসেছে। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি সব ধরনের সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে দাম বেড়েছে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য চালের। এ ছাড়া ইলিশ ছাড়া সব ধরনের মাছের দামও ঊর্ধ্বমুখী। শনিবার রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন গত সপ্তাহের চেয়ে ২০ টাকা কমে বিক্রি হয়েছে ৫০ ...

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সোহেল মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোহেল পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের মহসীন আলীর ছেলে। নিহত সোহেলের পরিবার জানিয়েছেন, শনিবার ভোরে সোহেলসহ কয়েকজন ডাংগোয়াল (গরু পারাপারকারী) সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতীয় পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা স্পিডবোর্ড দিয়ে তাদের ধাওয়া ...

সরকারি চাকরি পেলেন সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে দৃষ্টি হারানো সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরি দেয়া হয়েছে। স্বাস্থ্ যমন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে ‘টেলিফোন অপারেটর’ পদে তাকে চাকরি দেয়া হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১ আগস্ট সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন। পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান ...

হেফাজতও মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামও মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত এই সংগঠনটি ঘেরাও কর্মসূচি পালন করবে। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও গণমিছিল এবং ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি। এছাড়া মসজিদ-মাদরাসায় কুনুতে নাজেলার (ফজরের নামাজে বিশেষ দোয়া) আমল এবং ...

মুশফিক কথা শোনেনি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম টেস্ট হারার পর চব্বিশ ঘণ্টা না যেতেই কাঠগড়ায় মুশফিকুর রহিম। খোদ বিসিবি সভাপতি শুক্রবার অভিযোগের আঙুল তুললেন অধিনায়কের দিকে। নাজমুল হাসান সাফ বললেন, ‘চট্টগ্রাম টেস্টে চারে ব্যাট করতে বলা হয়েছিল মুশফিকুরকে। ও কথা শোনেনি। ও নিজের সিদ্ধান্তে সব করেছে।’ শুক্রবার কোনো রাখঢাক না করে বোর্ড প্রধান বলেন, ‘মুশফিক কিপিং চালিয়ে যাবে কিনা, তার কাছে জানতে চেয়েছিলাম। চারে সে ...

লর্ডসে ওয়েস্ট উইন্ডিজ খেলায় ফিরেছে

স্পোর্টস ডেস্ক: লর্ডসের পেস বান্ধব পিচে প্রথম দিনে পিছিয়ে থেকেও ওয়েস্ট উইন্ডিজ ভালোভাবে খেলায় ফিরে এসেছে। ক্যারিবিয়রা ৩ উইকেট ৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ২২ রানে।  প্রথম ইনিংসে ওয়েস্ট উইন্ডিজ করা ১২৩ রানের জবাবে ইংল্যান্ড ১৯৪ রান পর্যন্ত যেতে পেরেছিলো। তারা লিড নেয় ৭১ রানের। কেমা রোচ জেসন হোল্ডারদের তোপের মুখে দলকে বেন স্টোকস ...

বিপুল সংখ্যক শরণার্থীর দায়িত্ব নেয়া সম্ভব নয়: ইউএনএইচসিআর

আন্তর্জাতিক ডেস্ক: নিজ দেশের সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন আর বর্বরতা থেকে প্রাণ বাঁচিয়ে স্রোতের মতো রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী গত কয়েকদিনে অন্তত তিন লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন। পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, শিশু, বুড়ো, নারী কাউকেই নির্যাতন থেকে রেহাই দেয়া হচ্ছে না। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক শক্তি এবং তাদের বেসামরিক সরকার ...

সুচির নোবেল কেড়ে নিতে স্বাক্ষর করে ৩ লাখ ৬৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির শান্তিতে নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিতে এক পিটিশনে ৩ লাখ ৬৫ হাজার মানুষ স্বাক্ষর করেছে। কিন্তু নরওয়ের নোবেল কমিটি এ আবেদনে সাড়া দিচ্ছে না। তারা বলেছে, যাকে একবার নোবেল পুরস্কার দেয়া হয় তা আর ফিরিয়ে নেয়া হয় না। নোবেলজয়ী যে কাজের জন্য নোবেল পেয়েছেন তা-ই তারা ধর্তব্যের মধ্যে রাখে। নরওয়ের অসলোতে ...