নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ বড়ইয়ায় দরের খালের উপর ২০১৩ সালের ২৮ ডিসেম্বর শুরু হওয়া জাইকা প্রজেক্টের ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকার ব্রিজটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ব্রিজটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও সম্পূর্ণ কাজ শেষ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিতুসি ট্রেডার্স। ব্রিজের দুই পাশের এপ্রোস সড়কের কাজ বাকি থাকায় ব্রিজ পারাপারে ...
সদ্য সংবাদ
এমবিবিএস ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ হবে ৭২ ঘণ্টার মধ্যে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনিুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্বক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৭২ঘন্টার মধ্যে যেকোনো সময় ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। এদিকে, কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে সরকারি ২০টি কলেজের ৩৪টি কেন্দ্রের কোথাও থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর ...
চীন সীমান্তে ভারতীয় বিমান বিধ্বস্ত: নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: চীন সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র সুনীত নিউটনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের এ হেলিকপ্টারটিতে করে সেনা কর্মকর্তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের একটি সীমান্ত ঘাঁটিতে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায়। ভারতীয় বিমানবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় ...
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছে বাংলাদেশ। এবারও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে চোট কাটিয়ে ফিরছেন সৌম্য সরকার। বাকি তিনটি পরিবর্তন বোলিং লাইন আপে। প্রথম টেস্টে বোলারদের ...
যবিপ্রবি হলে ছাত্রলীগের হামলা, গুলিবর্ষণ,লুটপাট
নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মশিয়ুর রহমান হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ অতর্কিত হামলা, গুলিবর্ষণ, বোমাবাজি ও লুটপাটের ঘটনা ঘটে। এতে হলের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে যবিপ্রবি ...
প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন গওহর রিজভী
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। আজ সকালে তিনি প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এদিকে, আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে দিকে তিনি প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন। এর ...
হানিপ্রীতকে সাহায্যকারী সেই ‘রহস্যময়ী’ নারীও গ্রেফতার!
অনলাইন ডেস্ক: নতুন করে উঠে এল ধর্ষক রাম রহিম সিংয়ের ছায়াসঙ্গিনী এক নারীর নাম।জানা গেছে, সেই রহস্যময়ী নারীর পরিচয়ও।এবার তিনি হাজতে। পুলিস সূত্রের খবর, সেই নারীর নাম সুখদীপ কউর। তিনি রাম রহিমের অত্যন্ত ঘনিষ্ঠ ড্রাইভার ইকবাল সিংহের স্ত্রী। গোটা পরিবারকে নিয়ে সিরসাতেই থাকতেন তিনি। স্বামীও সঙ্গে থাকতেন। তবে বেশিরভাগ তিনি সময় কাটাতেন ডেরাতে। হানিপ্রীত ফেরার হওয়ার পর থেকে তাকে সবরকম ...
২৫০০পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম প্রতিবেদক: বাংলাদেশে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা যুবককে আড়াই হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি টিম। মাত্র সাতদিন আগেই এই দুই যুবক বাংলাদেশে প্রবেশ করে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট এলাকা থেকে আটক করা হয়। আটক সেই দুই রোহিঙ্গা হলেন মো. কামাল (২২) ও নূর কামাল (১৮)। ...
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হেফাজতের সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত নেয়ার দাবিতে আজ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের লালদীঘি ময়দানে এ সমাবেশের আয়োজন করবে সংগঠনটি। এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সমাবেশ থেকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিয়ে দেশটির উপর বাণিজ্যিক ...
শনিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সরকারি সফর শেষে শনিবার সকালে দেশে ফিরছেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিবে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর