৩১শে মে, ২০২৬ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছে বাংলাদেশ। এবারও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।

দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে চোট কাটিয়ে ফিরছেন সৌম্য সরকার। বাকি তিনটি পরিবর্তন বোলিং লাইন আপে।

প্রথম টেস্টে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মোস্তাফিজুর রহমান টিকে গেছেন। বদল এসেছে বাকি তিন বোলারে। জায়গা হারিয়েছে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দলে এসেছেন রুবেল হোসেন, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ২:০৯ অপরাহ্ণ