আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি আদালত জোড়া ধর্ষণ মামলায় তখন সবেমাত্র গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছে। সেই খবর আদালতের বাইরে আসতেই তার ভক্তদের তাণ্ডবে মুহূর্তে উত্তাল হয়ে পড়েছিল দেশটির পঞ্চকুলা। এই সংঘাতে নিহত হয় অন্তত ৩৮ জন। ডেরার পক্ষ থেকে দাবি করা হয়েছিল ‘বাবা’র প্রতি ভক্তদের ভালবাসা থেকেই সে দিনের এই বিপুল জনরোষ। গুরমিত গ্রেপ্তারের মাস খানেক পর তার পালিত ...
সদ্য সংবাদ
পাকিস্তান ধৈর্য ধরে অপেক্ষা করবে না: খাজা মোহাম্মদ আসিফ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ভারত হামলা চালালে ইসলামাবাদকে থামিয়ে রাখার কথা কেউ প্রত্যাশা করতে পারবে না। ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে দেয়া বক্তব্যে ভারতের প্রতি তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভারতীয় বিমানবাহিনী বা আইএএফের প্রধান বি এস ধানোয়া বুধবার বলেছিলেন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হলে পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার করবে এবং সেগুলো ...
প্রধান বিচারপতিকে বল প্রয়োগে ছুটিতে পাঠানো হয়েছে: সুপ্রিমকোর্ট বার
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সুপ্রিমকোট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। আইনজীবী নেতারা বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে না দেয়া প্রমাণ করে তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি। সরকার তাকে বল প্রয়োগ ...
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বিএনপিপন্থী আইনজীবীরা
পুলিশি বাধার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলছেন, সমিতির নেতারা সুপ্রিম কোর্ট থেকে গাড়িতে করে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনের উদ্দেশে রওনা দিলে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। শুক্রবার বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয় বলে সমিতির ...
নিজেদের রেকর্ডটা ভাঙতে দিল না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রুম টেস্টে ৩৩৩ রানে হারের পর মুশফিকুর রহিম বোলারদের কড়া সমালোচনা করেছিলেন। তবে বাংলাদেশ টেস্ট অধিনায়কের আশা ছিল, ব্লুমফন্টেইনে তাঁর সতীর্থ বোলাররা ভালো কিছু করে দেখাবেন। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে যে বোলিং করেছেন মোস্তাফিজ-রুবেলরা, তাতে মুশফিকের হতাশা আরও বাড়ার কথা। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সুযোগে ৩ উইকেটে ৪২৮ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের প্রথম দিনে এত ...
নড়িয়ায় ইলিশ শিকারের দায়ে ২৭ জেলের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক: সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ৫০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার রাতে নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার ৫০০ কেজি ইলিশ মাছসহ ...
দ. আফ্রিকা ওয়ানডে স্টাইলে ব্যাটিং এগিয়ে চলছে
স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস হেরে দক্ষিণ আফ্রিকা। টস হেরেই মনে হচ্ছে প্রোটিয়া জিতেছে। দ্রুত রান তুলে চলেছেন ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটি ডেন এলগার ও এডেন মাকরাম দুর্দান্ত ব্যাটিং করেছেন। এ জুটির সুবাধে কোনো ১৮২ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে টস জিতে বোলিং নিয়েও জ্বলে উঠতে পারেননি বাংলাদেশি বোলাররা। এক জায়গায় বল করতে না পারার খেসারত দিতে ...
শান্তিতে নোবেল জয়ী আইসিএএন
আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)। পরমাণু অস্ত্রের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এসব অস্ত্র ধ্বংসের তাগিদ দিয়ে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। নরওয়ের রাজধানী অসলোতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শান্তিতে পুরস্কার বিজয়ী হিসেবে সংস্থাটির নাম ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল কমিটি তাদের বিবৃতিতে পুরস্কার দেওয়ার কয়েকটি কারণ উল্লেখ করেছে। এগুলো তাদের বিবৃতিতেই ...
সরকারের ক্ষোভের শিকার প্রধান বিচারপতি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই গুম, অপহরণ ও বিচারবর্হিভূত হত্যার শিকার হতে হবে। এটা কি একাত্তরের চেতনা? আওয়ামী লীগ এটাকে একাত্তরের চেতনা মনে করে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের অপহরণের প্রতিবাদ ও সন্ধানের দাবিতে এ ...
কুড়িগ্রামে অস্ত্রসহ ১৭ মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম শহরের আলোচিত সন্ত্রাসী আজিজুল হক ওরফে ডাকাত আজিজুলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হলেও শুক্রবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গ্রেফতার আজিজুল হক শহরের দাদা মোড় সংলগ্ন চৌধুরী পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুস ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর